মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

আম্বিয়ায়ে কিরামের সারবস্তু স্বরূপ। আর তাঁর তাআয়্যূনে-আউয়াল ১, যাহাকে ওহদাত বলা হয়, উহা এই দায়েরায়ে জিলের কেন্দ্রবিন্দু। আর এই দায়েরায়ে- জিল্‌কে সৃষ্টির প্রথম স্তর ধরা হয়। আর এই কেন্দ্রকে সৃষ্টির মূলতত্ত্ব হিসাবে ওয়াহ্‌দাত নাম দেওয়া হইয়াছে। আর এই কেন্দ্রের ব্যাসকে ওহেদীয়াত হিসাবে ধারণা করা হয়। আর দায়েরায়ে জিলের উপরস্থ মাকামকে, (যাহা আসমা ও সেফাতের বৃত্ত) তুলনাহীন জাত হিসাবে কল্পনা করা হয়। কেননা তাহারা সেফাতকে জাতের অনুরূপ বলিয়াছেন। আর ইহার অধিক তাহারা অনুধাবন করিতে সক্ষম হন নাই। কিন্তু প্রকৃতপ্রস্তাবে এই দায়েরা (দায়েরায়ে জিল) উপরস্থ কেন্দ্র স্বরূপ, যাহা উহার আসল। আর ইহাকে দায়েরায়ে-আসমা ও সেফাত বলা হয়। আর হকীকতে মোহাম্মদী স. এই দায়েরায়ে আসলের কেন্দ্র স্বরূপ। আর কেন্দ্রের জিলের হকীকতকে ধারণা করা, আসলের সহিত জিলের সংমিশ্রণের উপর নির্ভরশীল। আর হজরত আবু বকর সিদ্দিক রা. এর সৃষ্টির মূল উৎস ইহাই, যিনি নবী করীম স. এর পর সমস্ত মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই দায়েরাটি আসমা ও সেফাতের জন্য খাস। আর দ্বিতীয় বৃত্তটি, যাহা ইহার উপরে অবস্থিতু উহা এই আসলের আসল। আর এখানে একটি বৃত্তের পরিধি আছে, যে সম্পর্কে জ্ঞান অর্জনে সক্ষম হই নাই, আর এই মূলের মূল সম্পর্কে জ্ঞানলাভ আলাহ্‌তায়ালার জাতের সহিত সম্পৃক্ত, যাহা সেফাতে-যায়ে'দা ২ এর মূল উৎস স্বরূপ। সায়েরের সময় যখন এখানে উপনীত হই, তখন এইরূপ মনে হইতে থাকে যে, আমি আমার অভিষ্ট স্থানে পেঁৗছিতে সক্ষম হইয়াছি। কিন্তু প্রকৃত ব্যাপার তাহা নয়, বরং উহা ছিল উড্ডয়নের জন্য একটি ডানা স্বরূপ, যাহা এসমে-জাহেরের ৪ সহিত সংশিষ্ট। আর এসমে-বাতেন ৫ তখনও সম্মুখে ছিল; আর সে সম্পর্কে প্রকৃত জ্ঞানলাভের উপরই প্রয়োজন ছিল দ্বিতীয় ডানার। বস্তুতঃ আলাহ্‌তায়ালার অনুগ্রহে এসমে-বাতেনের সায়ের সম্পন্ন হওয়ায়, দ্বিতীয় ডানাও প্রস্তুত হইয়া যায়, যাহার ফলে অভিষ্ট স্থান পর্যন্ত ভ্রমণ করা আমার জন্য সম্ভব হইয়াছে। আলাহ্‌তায়ালার শোকর, যিনি আমাকে ইহার জন্য হেদায়েত দান করিয়াছেন। আর যদি তিনি আমাকে হেদায়েত প্রদান না করিতেন, তবে আমি কখনই হেদায়েতপ্রাপ্ত হইতাম না। আমাদের পরোয়ারদিগারের পয়গম্বর এই সত্যসহ আগমন করিয়াছেন। এসমে-বাতেনের সায়ের সম্পর্কে আর কি লিখিব। এই অবস্থার সম্পর্ক হইল গোপন ভেদের সহিত এবং ইহা ধারণা বহিভূর্ত ব্যাপার। তবে এই মাকাম সম্পর্কে ১. সৃষ্টির মূলতত্ত্ব, ২. অতিরিক্ত সেফাত বা গুণ, ৩. আত্মিক ভ্রমণ, ৪. প্রকাশ্য নাম, ৫. গোপন নাম।

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।