হাজার বছর পরে সে হিলাল উঠেছিল জেগে হিন্দী বোত-খানা ফুড়ে' নিখিল বিশ্বের কূলে কূলে, অগণন মিথ্যাচারে নমরুদের সাজানো পুতুলে বিপুল আঘাত হেনে লক্ষ সমুদ্রের প্রাণাবেগে কোটি শুষ্ক গুলিস্তানে এনেছিল জোয়ার আবেগে মুক্ত প্রাণধারা!- তারে পারেনি রুধিতে কারা দ্বার; সেলিমের শিরস্ত্রাণ ধূলায় হ'য়েছে একাকার মুক্তপ্রাণ সাধকের সত্যের দুর্জয় স্রোতাবেগে!
প্রজ্ঞার তরঙ্গ জাগে সে অগাধ সমুদ্রের বুকে (সিরহিন্দ উপল পথে উঠিল যা একদা বিচ্ছুরি) মোছেনি সে প্রাণ-ধারা আঘাতে, ব্যথায়; তিক্ত দুখে! পারেনি থামাতে তারে অহঙ্কারী মোগলের ছুরি। তৌহিদের সত্যে দীপ্ত পরিপূর্ণ সেই মুক্ত রবি হাজার বছর পরে এনেছিল মদীনার ছবি।
্তফররুখ আহমদ
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.