যদি সৃষ্টি জগতের অবস্থার দিকে মোতাওয়াজ্জোহ্ হইতেন, তবে তাঁহরা আলাহ্র গুণে গুণান্বিত হইতে পারিতেন না। কাজেই আহলে-হক সৃষ্টিজগতের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান রাখেন না, যেমন আহলে-খালক আলাহ্তায়ালার জাত ও সেফাত সম্পর্কে ওয়াকিফহাল নয়। আমরা আহলে-হকদেরকে এইরূপ দেখিয়াছি যে, যখনই তাঁহারা কাশফে-সুরের দিকে সামান্যতম খেয়াল করেন; তখন তাঁহারা উহার মাধ্যমে এমন জিনিসের সন্ধান লাভ করেন, যাহা সাধারণতঃ অন্যেরা লাভ করিতে সক্ষম হয় না। আমার নিকট ইহাই হইল মারেফাত। আর ইহা ঐ সমস্ত বিষয় সম্পর্কে ফিরাসাত, যাহার সম্পর্ক আলাহ্তায়ালার সহিত সম্পৃক্ত। আর সাধারণ মুসলমান, নাসারা, য়াহুদী ও অন্যান্য লোকজন ইহার শরীক (অংশীদার) নয়। কেননা, ইহারা আলাহ্তায়ালার নিকট শরীফ নন। তাহারা তাহাদের পরিবার পরিজনদের সহিত সংশিষ্ট।
মুকাশিফা-পঁচিশ দায়রায়ে জিল্ ১ হইল আলাহ্তায়ালার আসমা ২ ও সেফাত ৩। এই মর্তবা তাআয়ূনাতে-খালায়েক ৪ এর সহিত সম্পৃক্ত। অবশ্য আম্বিয়ায়ে কেরাম ও সম্মানিত ফেরেশতাগণ ইহার অন্তর্ভূত নহেন। আর প্রত্যেক এসেমের ৫ জিল্ ৬ উহার জন্য নির্ধারিত মূলের সহিত সংশিষ্ট। আর হকীকতে ৭ এই দায়েরায়ে-জিল্ আস্মা ও সেফাতের ব্যাখ্যা স্বরূপ। যেমন সেফাতে এলেম একটি হাকীকি সেফাত, আর উহার অংশবিশেষ হইল এই সেফাতের প্রতিবিম্ব, যাহা উহার সহিত সম্পর্কিত। আর আম্বিয়া ও ফেরেশতাগণ ব্যতীত, প্রত্যেকটি বস্তু উহার হকীকতের সহিত সম্পৃক্ত। আম্বিয়ায়ে কিরাম ও ফেরেশতাদের সৃষ্টির মূল উৎস হইল এই প্রতিবিম্বের মূল। অর্থাৎ বিভিন্ন অংশের সমষ্টি। যেমনু সেফাতে-এলম, সেফাতে-কুদরত, সেফাতে-এরাদাত ইত্যাদি। আর প্রত্যেক ব্যক্তি বিশেষতঃ একটি সেফাতের সহিত সংশিষ্ট। যেমন শেষ নবী হজরত মোহাম্মদ স. এর সৃষ্টির মূল উৎস হইল সেফাতে এলেম। অন্যদিক দিয়া হজরত নূহ আ. এর সৃষ্টির মূল উৎসও ঐ একই সেফাত। আর লোকেরা যে বলেন, হজরত মোহাম্মদ স. এর হকীকত সমস্ত ১. ছায়ার বৃত্ত, ২. পবিত্র নামসমূহ, ৩. গুণাবলী, ৪. প্রতিটি মখলুকের সৃষ্টির মূল, ৫. নামের, ৬. ছায়া, প্রবিম্ব, ৭. প্রকৃতপক্ষে।