মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

বান্দাদেরকে ইহা দান করেন। অবশ্য ইহাদের চাইতে অধিক মর্যাদার অধিকারী ব্যক্তিও সেই সময় থাকিতে পারেন, কিন্তু তাঁহারা ইহার (কারামতের) কিছুই প্রাপ্ত হন নাই। আর যাহারা পূর্ণ বিশ্বাসের অধিকারী, তাঁহাদের জন্য এই ধরনের অলৌকিক কিছুর প্রয়োজন হয় না। আর এই সমস্ত কারামত কলবে জিকির স্থিতি লাভ করার পরই হাসিল হইয়া থাকে ইত্যাদি। শায়খুল ইসলাম হারবী র. তাঁহার মানাযিলুস সায়ে'বীন গ্রন্থে প্রায় একই ধরনের কথা ব্যক্ত করিয়াছেন। আর পরীক্ষা-নিরীক্ষার প্রেক্ষাপটে আমার নিকট ইহা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, মারেফাতের অধিকারী ব্যক্তিদের ফিরাসাত ইহা পার্থক্য করিবার জন্য যথেষ্ট যে, কে আলাহ্‌তায়ালার অধিক নিকটবর্তী আর কে নয়। আর তাঁহারা ইহাও উপলব্ধি করিতে সক্ষম হন যে, কে আলাহ্‌তায়ালার জিকিরে সর্বক্ষণ মশগুল। ইহাই মারেফাতের অধিকারী ব্যক্তিদের ফিরাসাত। কিন্তু কঠোর সাধনা, ক্ষুধার্ত থাকা, নির্জনবাস এবং আধ্যাত্মিক পবিত্রতার দ্বারা অর্জিত ফিরাসাত যাহা আলাহ্‌তায়ালার মিলন ব্যতীত অর্জিত হয়, উহাকে কাশফে সুর বলে। আর উহা ঐ সমস্ত গোপন বিষয়ের কাশফ, যাহা আলাহ্‌তায়ালার জন্য খাছ। বস্তুতঃ তাহাদের কেবলমাত্র সৃষ্ট বস্তুর তরফ হইতেই বিনিময় প্রাপ্তি ঘটে। আর ইহা এই কারণে যে, এই সমস্ত লোকেরা আলাহ্‌র দৃষ্টি হইতে গোপন। কিন্তু আহলে মারেফাতদের ৩ অবস্থা এইরূপ নয়। বরং তাঁহাদের শোগল ৪ এইরূপ হয় যে, আলাহ্‌তায়ালার প্রকৃত মারেফাত তাঁহাদের উপর প্রকাশিত হয়। বস্তুতঃ তাঁহাদের খবরাদি আলাহ্‌র তরফ হইতে হইয়া থাকে। আর অধিকাংশ আহলে আলীম ৫ যাহারা আলাহ্‌তায়ালার সহিত সম্পর্কচ্যুত হইয়া দুনিয়ার কাজ কর্মে মশগুল থাকেন; তাহাদের অন্তর কাশফে সূরীর সহিত সম্পর্কিত থাকে। এইজন্য তাহারা এই সমস্ত লোকদের তাজিম করেন এবং মনে করেন যে, ইহারাই আহলুলাহ ৭ এবং তাঁহার বিশেষ লোক। আর তাহারা হকীকতে কাশফের অধিকারী ব্যক্তিদের বিরোধিতা করেন এবং তাঁহাদের দোষারোপও করিয়া থাকেন। আলাহ তাহাদের ইহার প্রতিফল দিবেন। তাহারা আরো বলেন, এই সমস্ত ব্যক্তিবর্গ যদি তাহাদের দাবী অনুযায়ী আহলে হক ৮ হন, তবে তাঁহারা আমাদিগকে সমস্ত সৃষ্ট- জীবের অবস্থা সম্পর্কে খবর দিতেন। আর তাহারা কিরূপে ইহার উপর সামর্থ্য রাখে? তাঁহাদের সম্পর্কে যাহারা ঠাট্টা-বিদ্রূপ করে বা তাঁহাদিগকে যাহারা মিথ্যা প্রতিপন্ন করে, তাহাদের এইরূপ ধারণা ভুলের উপর প্রতিষ্ঠিত। তাহারা সত্যজ্ঞান সম্পর্কে অজ্ঞ। তাহারা ইহা জানে না যে, আলাহ্‌তায়ালা তাহাদিগকে সৃষ্টিজগতের দিক হইতে এবং অন্যান্য সকল বিষয় হইতে অমুখাপেক্ষী করিয়াছেন। আর তাহারা ১. দূরদৃষ্টি বা অন্তরদৃষ্টি। ২. কোন জিনিসের আকৃতি অন্তরদৃষ্টি দিয়ে দেখা। ৩. মারেফাতের অধিকারী ব্যক্তি। ৪. ধ্যান খেয়াল ৫. সাধারণ জ্ঞানী ব্যক্তিগণ। ৬. সম্মান। ৭. আলাহর আহাল বা পরিবার সত্যাশ্রয়ী হকের অনুসারী।

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।