মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

সম্পর্ক উহা অন্য জিনিস। আর খাহেশ ও এরাদার ফানা হওয়া, একটি মিশ্রিত জিনিস, যাহা অর্জন ব্যতীত কামালাতে বেলায়েতের মর্তবা হাসিল হয় না। পেতে হলে মালিকের মূল দরশন, বিলীন করিতে হবে অস্তিত্ব আপন। কামালাতে বেলায়েতের সামান্য কিছু পরিচয় বর্ণিত হইল। জিকিরের প্রাথমিক পর্যায়ে, সৃষ্টিজগতের প্রত্যেক অণু-পরমাণুকে জিকিরকারী হিসাবে অনুমিত হয়, চাই উহা ঊর্ধ্বজগতের বস্তু হউক কিংবা অন্তর জগতের। আর তাওয়াজ্জোহের ১ সময় প্রত্যেক অণু-পরমাণুকে আলাহ্‌তায়ালার দিকে মোতাওয়াজ্জোহ্‌ দেখিতে পাওয়া যায়। ইহা জিকিরের মাকাম হইতে উচ্চতর মাকাম। আর দর্শনের সময়, যাহার সম্পর্ক হইল আলমের ২ সহিত উহা দর্শনের আয়নায় প্রতিভাত হইয়া থাকে এবং এই সময় এইরূপ মনে হয় যে, প্রতিটি অণু-পরমাণুই আসমা ও সিফাতের ৩ একত্রিতকারী।

মুকাশিফা-চব্বিশ হে জনাব! যে এরাদাত সালেকের এখতিয়ার ও ইচ্ছা ফানা হওয়ার পর হাসিল হয়, উহার জন্য এইরূপ হওয়া জরুরী নয় যে, কারামত ও অলৌকিক ঘটনা ইচ্ছা করিলেই তৎক্ষণাৎ উহা সংঘটিত হইবে। যেমন সাধারণ লোকেরা এইরূপ ভুল ধারণা করিয়া থাকে। বরং ইহা সম্ভব যে, কোন কামেল ব্যক্তি এইরূপ অবস্থা লাভ করা সত্ত্বেও তিনি কারামত ও অলৌকিক শক্তির কিছুই প্রকাশ করেন না। আর ইহাও সম্ভব যে, এইরূপ অবস্থার অধিকারী ব্যক্তি প্রথম শ্রেণীর লোকদের চাইতে উত্তম। শায়খুশ-শূয়ূখ 'আত্তারিফ' গ্রন্থে এইরূপ বর্ণনা করিয়াছেন, আলাহ্‌ সুবহানাহু তাঁহার বান্দার উপর কারামত ও অলৌকিক নিদর্শনাবলীর প্রকাশ তাহার তরবিয়ত ৪ এবং তাহার ইমানের শক্তি বৃদ্ধির জন্য করিয়া থাকেন। অতঃপর তিনি কাশফের অধিকারী ব্যক্তিদের ঘটনাবলী বর্ণনা করিয়াছেন। তিনি আরও বলেন, এই সমস্ত আলাহ্‌তায়ালার বখশিস ৫, আর তিনি মাঝে মাঝে তাঁহার কোন কোন প্রিয়

১. খেয়ালের। ২. সৃষ্টি-জগতের। ৩. আলাহ্‌তায়ালার নাম ও গুণের। ৪. প্রতিপালন। ৫. অনুগ্রহ, দান।

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।