মুকাশিফা-তেইশ এই মারেফাতটি আশানুরূপ পূর্ণতাপ্রাপ্ত হয় নাই। বিসমিলাহির রহমানির রহীম। আল-হামদু লিলাহি রব্বিল আলামীন, ওয়াস-সলাতু ওয়াস সালামু আলা সায়্যিদিল মুরসালীন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিত তাহেরীন আজমা'য়ীন। এরশাদ ১ অনুযায়ী ফতুহুল গায়েব পুস্তকটির বিশেষ বিশেষ অধ্যায় পঠিত হইয়াছে। ঐ সমস্ত অধ্যায়ের মুখ্য বিষয়বস্তু হইল প্রবৃত্তির ফানা হওয়া, যাহা এই রাস্তায় চলার জন্য একটি পদক্ষেপ স্বরূপ এবং কার্যসমূহের বিকাশের একটি প্রতিফল মাত্র এবং প্রথম তাজালীস্বরূপ। আপনি লিখিয়াছিলেন, এই উত্তম কিতাবের মূল উদ্দেশ্য হইল খালক্ব, নফ্স, খাহেশ, এরাদা ও এখতিয়ারের ফানা হওয়া। ফকিরের দৃষ্টিতে মনে হইতেছে, আপনি সমস্ত বিষয়কে কারামতের দৃষ্টিতে ব্যক্ত করিয়াছেন। ইহাতে উপস্থিত যে, ফায়দা ২ প্রাপ্ত হওয়া যায়, উহা এই যে, বেলায়েতের মর্তবা খুবই উচ্চ মর্তবা, বিশেষতঃ আঁ-হজরত স. এবং সমস্ত আওলীয়াদের বেলায়েতে কোবরা। প্রিয় বৎস! খাহেশ ও এরাদাকে ফানা করা, আসল মকছুদের অন্তভুর্ক্ত নয়। বরং উহার দ্বারা উদ্দেশ্য হইল যোগ্যতা অর্জন করা, যদ্দ্বারা সীমাহীন তাজালীর বিকাশ সাধন হয়। আর উহা এই তাজালীয়াত, যদি উহার একটি ক্ষুদ্র অংশও প্রকাশ পায়, তবে উহার ফলশ্রুতিতে সম্ভবতঃ নিকটবর্তী লোকেরা দূরে গমন করিবে। আর দূরবর্তী লোকদের ব্যাপারে কিছু বলার তো অবকাশই নাই। ইহা প্রকাশের ফলে কুরব ৩ ও মানাযিলের মর্তবায় যেরূপ প্রশস্ততা হাসিল হয়, যদি উহার সামান্যতম অংশও বিধৃত হয়, তবে জ্ঞানী ব্যক্তিরা ইলহাদ ও যিন্দীকের হুকুম দিবে। আর এই সম্পর্কে অজ্ঞ ব্যক্তিদের অভিমতের কথা কিছু না বলাই ভাল। তাহাদের সামনে খাহেশ ও এরাদার ফানা হওয়ার কথা মুখে আনা খুবই লজ্জার বিষয়। অলস ব্যক্তিদের তরবিয়তের উদ্দেশ্যে বিশেষ প্রয়োজনে এই ধরনের ফানার বিষয় উলেখ করা হয় এবং ইহাকে ভূমিকা স্বরূপ বলা হয়। কাজেই জানা গেল যে, কামালাতে বেলায়েত, যাহার সহিত আওলীয়াদের মর্যাদার
১. নির্দেশ। ২. উপকার। ৩. নৈকট্য। ৪. নাস্তিকতার।