অভিমত। পবিত্র কা'বা সম্পর্কে আল-কোরআনে আরও উলেখ আছে যে ফীহি আয়াতুন বায়্যিনাতুন অর্থাৎ ইহার মধ্যে পরিষ্কার নিদর্শন আছে। ইহা ছাড়া আলাহ্তায়ালা আরো এরশাদ করেন, 'ওয়ামান দাখালাহু কানা আমেনান' অর্থাৎ যে ব্যক্তি এখানে প্রবেশ করিবে, সে নিরাপত্তা লাভ করিবে। কা'বার স্রষ্টা মহান আলাহ্ রব্বুল আলামীন স্বীয় সৃষ্টি সম্পর্কে নিজেই এইরূপ প্রশংসা করিয়াছেন। কাজেই ইহা দ্বারা স্বতঃস্ফূর্তভাবে প্রমাণিত হয় যে, উহা অতুলনীয় রূপ ও বর্ণনাহীন একটি মহান সৃষ্টি। আলাহ্তায়ালা আরো এরশাদ করেন, 'ওয়া লিলাহিল মাছালুল আলা' অর্থাৎ আলাহ্তায়ালার জন্য সুউচ্চ নিদর্শনাবলী আছে। এই নশ্বর পৃথিবীতে ইহা হকীকতের একটি বিন্দু মাত্র, যাহা গৃহের সুরতে বিদ্যমান। দুনিয়ার ধন-সম্পদশালী ব্যক্তিদের জন্য উঠা বসা ও আরাম-আয়েশের জন্য অনেক ঘর আছে, কিন্তু এই পবিত্র ঘরটি (কা'বা) দুনিয়ার সমস্ত ময়লা-আবর্জনার কলুষতা হইতে মুক্ত। হাদীছে কুদসীতে আছেঃ কিন্তু মোমিন বান্দার কলবে আমার স্থান সংকুলান হয়। অর্থাৎ মোমিন বান্দার কলব অতুলনীয়। কাজেই মহান আলাহ্তায়ালার অসীম কুদরতের বহিঃপ্রকাশ সেখানে সম্ভব। বস্তুতঃ কা'বা দুনিয়ার সাধারণ ঘর-বাড়ীর মত না হওয়ার কারণেই উহা সৃষ্টি জগতের সেজদার স্থান হিসাবে স্থিরীকৃত। হজরত মোহাম্মাদুর রসূলুলাহ স. নিজের দিকে সেজদা করিবার জন্য নির্দেশ প্রদান করেন নাই, বরং তিনি স. স্বেচ্ছা-প্রণোদিত হইয়া বায়তুলাহ্র দিকে মুখ ফিরাইয়া সেজদা দিয়াছেন। কাজেই, উপরোক্ত আলোচনায় স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, মসজিদ ও যাহার দিকে মুখ ফিরাইয়া সেজদা দেওয়া হয় উহাদের মধ্যে পার্থক্য কতটুকু। হে প্রিয় ভ্রাতঃ! যখন তুমি কা'বা সম্পর্কে কিছু জানিলে, এখন সামান্য কিছু উহার হকীকত সম্পর্কে শ্রবণ কর। হকীকতে কা'বা হইল মহান আলাহ্ রব্বুল আ'লামীনের একটি তুলনাহীন সৃষ্টি, যেখানে প্রতিবিম্বের কোন স্থান নাই। আর উহা হইল মা'বুদিয়াত ও মাসজুদিয়াতের একটি উজ্জ্বল নিদর্শন। কাজেই এই হকীকতকে যদি হকীকতে মোহাম্মদী স. এর সেজদার স্থান বলা হয় তবে অসুবিধা কি? আর উহার ফযীলত, তাঁহার স. উপর কি কম? অবশ্য হজরত মোহাম্মদ স. এর হকীকত, বিচ্ছিন্নভাবে সমস্ত সৃষ্টি জগতের হকীকত হইতে সমধিক। কিন্তু পবিত্র কা'বার হকীকত সৃষ্টি জগতের হকীকতের অনুরূপ নয়; কাজেই উহাকে উহার দিকে সম্বন্ধযুক্ত করা ঠিক নয়। অতএব হকীকতে কা'বার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হইল। আশ্চর্যের ব্যাপার এই যে, জ্ঞানী-গুণীগণ হকীকতে কা'বা ও হকীকতে মোহাম্মদী র. মধ্যে প্রকৃত পার্থক্য নিরূপণে সক্ষম হন নাই। যাহার ফলে তাঁহারা ইহাদের মর্যাদা সম্পর্কে নানারূপ উক্তি করিয়াছেন। আলাহ্তায়ালা ইহার উত্তম ফয়সালাকারী। আর কেহ যেন অজ্ঞতার কারণে কোনরূপ সমালোচনায় লিপ্ত না হয়। ইয়া আলাহ্! আপনি আমাদের গোনাহ্সমূহকে মার্জনা করুন এবং আমরা সীমালংঘন হেতু যাহা কিছু করি তাহার ক্ষমা করুন। আপনি আমাদিগকে হক ও সত্যের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং কাফেরদের মোকাবিলায় আমাদিগকে বিজয়ী করুন। (আমিন)।
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।