মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশিফা-বাইশ সমস্ত প্রশংসা আলাহ্‌তায়ালার জন্য এবং তাঁহার মনোনীত বান্দাদের প্রতি সালাম। প্রিয় ভ্রাতঃ শায়েখ মোহাম্মদ তাহির বাদাখশী জিজ্ঞাসা করিয়াছেন যে, রেসালায়ে মাবদা ও মা'আদে; উলেখ আছে, যেমন কা'বার সুরত, সুরতে মোহাম্মদী সলালাহু আলায়হি ওয়া সালামের জন্য সেজদার স্থান, ঐরূপ উহার হকীকতও হকীকতে মোহাম্মদী স. এর জন্য সেজদার স্থান স্বরূপ। এই বক্তব্যের দ্বারা হকীকতে মোহাম্মদীর স. এর উপর, পবিত্র কাবার হকীকতের মর্যাদা বেশী হওয়া বুঝা যায়। বস্তুতঃ প্রকৃত ব্যাপার এই যে, সমস্ত সৃষ্টিজগত এবং ইহার মধ্যেকার সমস্ত সৃষ্টবস্তুর সৃষ্টির আসল উদ্দেশ্য হইলেন তিনি। যদি তিনি স. সৃষ্ট না হইতেন, তবে সৃষ্টিজগতের কিছুই সৃষ্টি হইত না এবং আলাহ্‌তায়ালার রবুবিয়াতের ১ প্রকাশ হইত না। যেমন ইহা হাদীছে উলেখ আছে। জানা দরকার যে, কা'বার সুরতের অর্থ উহার প্রস্তরাদি ও মাটি বা ইটের টুকরা নয়। কেননা, যদি এইরূপ ধারণা করা যায় যে, যদি উহার (কা'বার) প্রস্তরাদি ও মাটি বা ইটের টুকরা কিছুই না থাকিত, তবুও কা'বা কা'বাই এবং সমস্ত সৃষ্টিজগতের সেজদার স্থান। বরং প্রকৃত ব্যাপার এই যে, যদিও কা'বার সুরত জড়জগতের একটি আকৃতি মাত্র, তথাপিও উহা হকীকতের ২ দিক দিয়া আলমে আমরের ৩ এমন একটি সৃষ্টি, যাহা বাহ্যিক চিন্তা ও ধারণার বহিভূর্ত। আর যে সমস্ত বস্তুকে আমরা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করি, উহা কখনই সেজদার স্থান হইতে পারে না। প্রকৃতপক্ষে উহার (কা'বার) হকীকত সুরতের মাধ্যমে একটি অভিনব সৃষ্টি, যে সম্পর্কে বুদ্ধি-জ্ঞান কিছু করিতে অক্ষম এবং জ্ঞানীরা উহা সম্পর্কে কিছু স্থির করিতে অপারগ। বস্তুতঃ উহা যেন আলমের ৪ মধ্যে একটি বেচঁু ৫ ও বেচেঁগু ৬ এর নিদর্শন। আর কা'বার মধ্যে এই অতুলনীয় সৃষ্টির নিদর্শন বিদ্যমান। আর যতক্ষণ উহা এইরূপ না হইবে, ততক্ষণ উহা সেজদা পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হইবে না। এইজন্য সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি হজরত নবী করীম সলালাহু আলায়হি ওয়া সালাম ইহাকে তাঁহার কেবলা হিসাবে পাওয়ার জন্য আকাংখিত ছিলেন; যাহা আল-কোরআনের দলীল দ্বারা প্রতিষ্ঠিত সত্য ১. আলাহ্‌তায়ালা যে সকলের প্রতিপালনকারী, ইহা বুঝা যাইত না। ২. মূলের, সৃষ্টির, আসল উদ্দেশ্যের দিক দিয়া। ৩. সূক্ষ্ণ-জগতের। ৪. সৃষ্টি জগতের। ৫. তুলনাহীন। ৬. রূপ ও বর্ণনাহীন।

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।