মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুতঃ কামালাতে-নবুওয়াতের অধিকারী ব্যক্তিদের দৃষ্টি যখন পরিপূর্ণভাবে সৃষ্টি জগতের দিকে মোতাওয়াজ্জোহ্‌ হয় অর্থাৎ তাঁহারা যখন প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে সৃষ্টি জগতকে অবলোকন করেন, এমনকি তাহাদের বাতেন ১ হক সুবহানুহ তায়ালাকে দর্শন করিতে থাকে এবং জাহের ২ সৃষ্টি জগতের দিকে মোতাওয়াজ্জোহ্‌ থাকে। তাঁহারা উপরের দিকে দৃষ্টিপাতের সময়, তাঁহাদের দৃষ্টি আলাহ্‌তায়ালার প্রতি নিবদ্ধ থাকে; আর সৃষ্টিজগতের দিকে দৃষ্টিপাতের সময়, তাঁহাদের দৃষ্টি পরিপূর্ণভাবে সৃষ্ট বস্তুর প্রতি নিবদ্ধ থাকে। এই সমস্ত বুজুর্গদের জন্য তাঁহাদের দৃষ্টি এইভাবে দুইদিকে আবদ্ধ থাকে। অপরপক্ষে কামালাতে বেলায়েতের অধিকারী ব্যক্তিদের অবস্থা ইহার ভিন্নরূপ। কেননা, তাঁহাদের বাতেন স্ব-স্ব গোপন অবস্থার দিকে নিবদ্ধ থাকে, আর তাঁহাদের জাহের সৃষ্টি জগতের দিকে মোতাওয়াজ্জোহ্‌ থাকে। আর এই অবস্থাকে মাকামে তাকমীল বলা হয়। আর এই শূহুদকে ৪ শূহুদে-হক ৫ ও শূহুদে-খালকের ৬ একত্রিতকারী শূহুদ বলা হয়। আর এই মাকাম ইহল মাকামাতে বেলায়েত ও দাওয়াত এর পূর্ণরূপ। যাহারা যে অবস্থার অধিকারী, তাঁহারা উহাতেই সন্তুষ্ট। বিগত হাজার বৎসরে কেহই এই দুর্লভ মারেফাত সম্পর্কে কিছু বলিয়াছে, তাহা জানা যায় না। যাহারা ইহার স্বাদ আস্বাদন করে নাই, তাহারা কিইবা বলিবে? তাহারা এইজন্য ক্ষমার যোগ্য। জানা দরকার যে, প্রত্যাবর্তনের সময় যখন দৃষ্টি পূর্ণরূপে প্রত্যাবর্তিত হয়, তখন উহার আলামত ৭ এই যে, তাহাদের অবশিষ্ট কাজ যেন উপরেই থাকে, আর তাহারা মকছুদে হাকীকি ৮ পর্যন্ত পেঁৗছান নাই। অপরপক্ষে প্রত্যাবর্তনের সময় যখন দৃষ্টি পরিপূর্ণভাবে মোতাওয়াজ্জোহ্‌ হয়, তখন জানা যায়, যে কাজকে পূর্ণতার স্তরে পেঁৗছাইয়া দিয়া মখলুকের তরবিয়তের ৯ দিকে রুজু ১০ করে। সমস্ত প্রশংসা আলাহ্‌তায়ালার জন্য, তিনি যদি আমাদিগকে হেদায়েত না দিতেন, তবে আমরা হেদায়েতপ্রাপ্ত হইতাম না। আমাদের পরোয়ারদিগারের রসূলগণ সত্যসহ প্রেরিত হইয়াছিলেন। যাহারা আলাহ-প্রদত্ত এলেম লাদুন্নীর অধিকারী তাঁহারা উহার সাহায্যে মখলুকের হেদায়েতের কার্য সম্পাদন করেন। ইহা আলাহ্‌তায়ালার ফযল ১১, তিনি যাহাকে ইচ্ছা ইহা প্রদান করেন। আলাহ্‌তায়ালা অধিক অনুগ্রহশীল। ১.অপ্রকাশ্য অবস্থা। ২. প্রকাশ্য অবস্থা। ৩. পূর্ণতার স্থান। ৪. দর্শনকে। ৫. আলাহ্‌তায়ালার দর্শন। ৬. মাখলুকের দর্শন। ৭. নিদর্শন। ৮. প্রকৃত উদ্দেশ্যু। ৯. প্রতিপালনের। ১০ ফিরায়। ১১.অনুগ্রহ।

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।