মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

দর্শনের খেলাফ ১। কেননা বেলায়েতের মাকামে যখন পূর্ণ উরুজ লাভ হয়, তখন সেখানে পৃথিবীর বাহিরের জগতের দর্শন লাভ হয়; আর নুজুলের (অবতরণের) সময়, পৃথিবীর সৃষ্টজীবের দর্শন বা নিজের আত্মিক দর্শন লাভ হয়। বস্তুতঃ কামালাতে-নবুওয়াতের অধিকারী ব্যক্তির সম্পর্ক আলাহ্‌তায়ালার সহিত আবদিয়াত ২ এর সম্পর্ক ছাড়া আর কিছুই নয়। অপরপক্ষে যাঁহারা কামালাতে বেলায়েতের অধিকারী তাঁহারা আলমকে ৩ জাত ও সিফাতে ওজুবীর আয়না হিসাবে মনে করেন। আর তাঁহারা আলাহ্‌তায়ালার আসমা ও সিফাতকে কামালাতের প্রতিবিম্ব হিসাবে মনে করেন। আর যাঁহারা কুরবে-জিলের সহিত অধিক সম্পর্ক রাখেন, তাঁহাদের মধ্য ইহার দর্শন অধিক হইয়া থাকে। আর যাঁহাদের সহিত ইহার সম্পর্ক কম থাকে, তাহাদের দর্শন কম হইয়া থাকে। কিন্তু এই দর্শন আসল হইতে শূন্য নয়। কিন্তু যাঁহারা জ্ঞানী নন, আর অজ্ঞ ব্যক্তির দ্বারা জ্ঞান লাভ করিয়াছেন, তাঁহারা আমার আলোচনার বিষয়বস্তু নন। কেননা, তাঁহারা আদৌ নিজেদের অবস্থা সম্পর্কে অবহিত নন। বস্তুতঃ কামালাতে নবুওয়াতের অধিকারী ব্যক্তিগণ সবসময়ই সৃষ্টিজগতের সহিত একটি নিবিড় সম্পর্ক রাখেন। তাঁহারা না সৃষ্টিজগত ইহতে ঊর্ধ্বে গমন করেন, আর না তাঁহারা সেখানে অবতরণ করেন। কেননা, তাঁহারা তাঁহাদের লক্ষ্যবস্তুকে সৃষ্টিজগত হইতে বাহিরে মনে করেন না, যদ্‌দ্বরুন তাঁহারা সেখানে উরুজ করিয়া তাঁহার দর্শন লাভ করিতে আগ্রহী হন। আর তাঁহারা তাঁহাদের লক্ষ্যবস্তুকে সৃষ্টিজগতের মধ্যে গুপ্তও মনে করেন না, যদ্‌দ্বরুন সেখানে অবতরণের প্রয়োজন হয়। বরং তাঁহাদের সম্মুখে দুই জগতই দৃশ্যমান। কিন্তু কামালাতে বেলায়েতের অধিকারী ব্যক্তিদের অবস্থা অন্যরূপ। একইরূপে ওলামায়ে-আহলে হকদের ৫ অভিমত্ত আলাহ্‌তায়ালা সৃষ্টিজগতের মধ্যে নন, আর না তিনি উহার বাহিরে। আর না তিনি উহার সহিত মিশ্রিত বা অবিমিশ্রিত। এই অভিমতটি নবুওয়াতের তাক হইতে সংগৃহীত এবং আম্বীয়া আ.দের অনুসরণের মাধ্যমে ইহা আহরিত হইয়াছে। কেননা, কামালাতে বেলায়েতের অধিকারী ব্যক্তিদের দর্শন, এই মারেফাত হইতে অনেক দূরে অবস্থিত।

১. পরিপন্থী। ২. দাসত্ব। ৩. সৃষ্টি জগতকে। ৪. পূর্ণতা প্রাপ্তির। ৫. সত্যাশ্রয়ী আলেম।

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।