মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

আর সেফাতের কুরব (নৈকট্য) হইল কামেল ১ আওলীয়াদের অংশ। আর তাঁহারা ইহা স্ব-স্ব যোগ্যতা অনুসারে প্রাপ্ত হন। আর এই নৈকট্য আম্বীয়াদের বেলায়েতের পূর্ণ অনুসরণের উপর নির্ভরশীল। নবীদের পূর্ণ অনুসারীগণ এই দুর্লভ সম্পদের অধিকারী হন। যদিও অধিকাংশের অভিমত এই যে, এই কুরব (নৈকট্য) জাতের কুরব নয়। বরং বে-রংগী ২ ও বে-সেফাতী ৩ হওয়ার কারণে, যাহা জাতের একটি বিশেষ গুণ; তাঁহারা সন্দিহান হইয়া পড়েন এবং তাজালীয়ে সিফাতকে তাজালীয়ে জাত মনে করেন। এই বেলায়েতের কামালাত (পূর্ণতা), কুরবে- সিফাতের সহিত সম্পৃক্ত। আর জিলে-কামালাত, নবুওয়াতের মর্তবার ন্যায় যাহা কুরবে জাতের সহিত সংশিষ্ট। আর যাঁহারা আসমা ও সিফাতের ছায়ার সহিত বিভিন্ন মাধ্যমে সম্পর্ক রাখেন, উহা ঐ বেলায়েতের প্রতিবিম্ব সদৃশ। যদিও এই ধরনের কুর্‌বের সহিত বেলায়েতের সম্পর্ক আছে, তবুও ইহা ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। যেমন, এ সম্পর্কে পূর্বে আলোচিত হইয়াছে। কেননা, তাঁহারা কুরবে- জিলকে ৪ যাহা দায়েরায়ে ইমকানের ৫ বাহিরে অবস্থিত, কুরবে-আসল ৬ মনে করিয়াছেন। আর ইহার উপর তাঁহারা বেলায়েতকে প্রয়োগ করিয়াছেন। প্রচলিত ধারণায়, যাহারা এইরূপ নৈকট্য লাভ করিয়াছেন, তাঁহারাও অলিদের মধ্যে শামিল। তাঁহারা ফানা-বাকারও অধিকারী ছিলেন। কেননা, ইহারা দায়েরায়ে- ইমকান হইতে নির্গত হইয়া জিলালে-ওজুব ৭ পর্যন্ত পেঁৗছান। বস্তুতঃ ইহারা ইমকান হইতে খালী হইয়া জিলে-ওজুবের সহিত বাকা লাভ করেন। জানা দরকার যে, দায়েরায়ে-ইমকান হইতে বাহির হওয়া এবং জিলালে- ওজুবীর মধ্যে প্রবেশ করা দর্শনের দিক দিয়া ধারণা করিতে হইবে। এইরূপ নহে যে, প্রকৃতপক্ষে ইমকান হইতে বাহির হইয়া, জিলালে ওজুবের মধ্যে প্রবেশ করা যায়। ইহা একেবারেই অসম্ভব ব্যাপার। জানিয়া রাখ, নবুওয়াতের মর্তবা, যাহার সম্পর্ক হইল জাতের নৈকট্যের সহিত; বেলায়েতের মর্তবার দিক দিয়া উহা বিশাল সমুদ্রের ন্যায়। নবুয়তের বিশাল সমুদ্র হইতে বেলায়েত কয়েকটি ফোঁটা লাভ করিয়াছে মাত্র। আলাহ্‌তায়ালার জাতের সহিত সিফাতের সম্পর্ক এইরূপ। কাজেই সিফাতের প্রতিবিম্বে আর কি লাভ হইতে পারে? বস্তুতঃ মর্তবায়ে নবুওয়াতের দর্শন, দর্শনের রংয়েই পৃথিবীতে বিরাজমান, না উহা পৃথিবীর বাহিরে অবস্থিত, আর না উহা পৃথিবীর সহিত মিশ্রিত বা অমিশ্রিত। আর ইহা বেলায়েতের

১. পূর্ণ। ২. রংহীন। ৩. গুণহীন। ৪. প্রতিবিম্বের নৈকট্যকে। ৫. অস্তিত্বের বৃত্ত। ৬. আসল নৈকট্য। ৭. উপযুক্ত প্রতিবিম্ব।

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।