নৈকট্যলাভ বেচুঁ ১ এবং বেচেঁগু ২। অবশ্য যে নেসবত (সম্পর্ক) এই বেচঁুর সহিত সম্পর্কিত হয় উহাও বেচঁুতে রূপান্তরিত হয়। কাজেই বান্দার পক্ষে যতক্ষণ না এই গুণে গুণান্বিত হওয়া সম্ভব হয়, ততক্ষণ সে এই নৈকট্য অনুভব করিতে সক্ষম হয় না। আর সাধারণ লোকেরা এই নৈকট্য সম্পর্কে যাহা কিছু অনুভব করে, বরং অধিকাংশ কাশফধারী অলিগণ, তাঁহাদের দর্শনের মাধ্যমে যাহা কিছু অবলোকন করেন; তাহার দ্বারাই আস্বাদ প্রাপ্ত হন। আর তাঁহাদের এই আস্বাদ লতীফাসমূহের ৩ মাধ্যমে লাভ হয়। তাঁহারা উহার মাধ্যমে আলাহ্তায়ালার জাতে উপনীত হন, কিন্তু প্রকৃত ব্যাপার এই যে, আলাহ্তায়ালা উহা হইতেও অনেক উচ্চে অবস্থিত। আলাহতায়ালার নৈকট্য দুই ধরনেরঃ ১। তাঁহার জাতে জালাশানুহু এর নৈকট্য, ২। তাঁহার সেফাতের নৈকট্য। আর যে নৈকট্য আসমা ৪ ও সেফাতের ছায়ার সহিত সম্পৃক্ত, প্রকৃতপক্ষে উহা কুরবের (নৈকট্যের) দায়েরাহ (বৃত্তের) বাহিরে অবস্থিত; আর ইহাকে রূপক অর্থে কুরব বলা হয়। আমার বক্তব্য এই যে, আলাহ্তায়ালার নৈকট্যপ্রাপ্তি মূলতঃ আম্বীয়া আ.দের জন্যই নির্ধারিত, যাঁহারা স্ব-স্ব যোগ্যতা অনুসারে ইহা প্রাপ্ত হইয়াছিলেন। আর নবুওয়াতের মর্তবার পূর্ণতাপ্রাপ্তি হইল পূর্ণ অনুসরণ। কাজেই আম্বীয়া আ. এর অনুসারীগণ, তাঁহাদের অনুসরণের দ্বারা, তাঁহাদের যোগ্যতা অনুসারে এই মর্যাদা প্রাপ্ত হন। আর যাঁহারা মূলতঃ অনুসরণের দ্বারা আলাহ্তায়ালার জাতী নৈকট্য লাভে সক্ষম হন, তাঁহারাই হইলেন সাবেকীন বা অগ্রবর্তী দলের অন্তর্ভুক্ত। যাহাদের সম্পর্কে আল-কোরআনে আছে, 'ওয়াস্সাবেকুনাস সাবেকুন' অর্থাৎ যাঁহারা উচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী তাঁহারাই অগ্রবর্তী দলের অন্তর্ভূত। তাঁহারা খাস কুরবের ৬ অধিকারী, তাঁহারাই আরামের বাগে ৭ অবস্থান করিবেন। তাঁহাদের একটি বড় দল অগ্রবর্তীদের মধ্য হইতে হইবে এবং কমসংখ্যক পরবর্তী লোকদের মধ্য হইতে। সত্যকথা এই যে, অগ্রবর্তীদের মধ্যে হাজার হাজার আম্বীয়া আ. ছিলেন, আর ছিলেন তাঁহাদের লক্ষ লক্ষ আসহাব বা সাথী। শেষ নবী হজরত মোহাম্মদ স. এবং তাঁহার প্রিয় আসহাবগণও ইহাদের মধ্যে শামিল যাহাদের সংখ্যা অনেক। আর পরবর্তী কম সংখ্যক লোকদের মধ্যে হজরত মেহ্দী আ. ও তাঁহার সাথী সংগীগণ হইবেন, যাহারা আখেরী উম্মত হিসাবে এই দৌলতের অধিকারী হইবেন। এই সম্পর্কে নবী করীম স. এরশাদ করেন, আমি জানিনা যে, আমার উম্মতের প্রথম অংশ উত্তম না শেষ অংশ।
১. অতুলনীয়। ২. রূপ ও বর্ণনাহীন। ৩. মানব দেহের সূক্ষ্ণ তন্ত্রীসমূহ।৪. আলাহতায়ালার নামসমূহ। ৫. গুণাবলী। ৬. বিশেষ নৈকট্যের। ৭. বেহেশতে।