উৎকৃষ্ট ও উত্তম। হজরত খাজা নকশবন্দ র. বলিয়াছেন, আমি অন্য তরিকার শেষ বস্তুকে আমার তরিকার প্রারম্ভে প্রবেশ করাই। তিনি আরও বলেন, হকের মা'রেফাত বাহাউদ্দীনের জন্য হারাম, যদি আমার প্রারম্ভ হজরত বায়েজীদের শেষ অবস্থার মত না হয়। তিনি আরও এরশাদ করেন, আমার তরিকা আলাহ্প্রাপ্তির জন্য সবচাইতে নিকটবর্তী এবং নিশ্চয়ই ইহা গন্তব্য স্থানে পেঁৗছাইয়া দেয়। হজরত খাজা আহরার র. বলেন, আমার নেসবত ১ সমস্ত নেসবত হইতে উৎকৃষ্ট। তিনি এই নেসবতের দ্বারা সর্বক্ষণ আলাহ্তায়ালার ধ্যান বা খেয়ালের অর্থ গ্রহণ করিয়াছেন। বস্তুতঃ এই সমস্ত মর্যাদাবান অলিদের কারখানা খুবই উচ্চ স্তরের। প্রত্যেক আরম্ভ ও শেষকারীর সহিত ইহার সম্পর্ক নাই। মাওলানা আবদুর রহমান জামী কা. সি. বলেন,
এতো সেই প্রস্তরময় মদীনার ধন এখন যা বোখারাতে পেয়েছে জীবন। বোখারায় নকশা অাঁকে শাহে নকশবন্দ কে আছে আশেক তার নসীব বুলন্দ? শুরুতেই শেষ মিলে তার তরিকায়, শেষ তার কি বাহার বলা নাহি যায়।
কতই না আশ্চর্যের বিষয়! তাঁহার সহবত ২ এতই মূল্যবান সম্পদ সদৃশ যে, অল্প সময়ের মধ্যেই উহা সালেকদেরকে কামালাতের ৩ দরজায় পেঁৗছাইয়া দেয়। এখনও সেই সম্পদ উহার সংরক্ষণকারীদের নিকট আমানত স্বরূপ আছে। যাহারা চায়, ঐ সম্পদ যেন তাঁহাদের নিকট হইতে অর্জন করে। আলাহ্তায়ালা তওফীক দেওয়ার মালিক। প্রিয় ভ্রাতঃ! একটি বিশেষ উদ্দেশ্যে মিয়া শায়েখ ফরীদকে তোমার নিকট পাঠাইলাম। যদ্দ্বারা তুমি তোমার বাতেনী সবকের ৫ উন্নতি লাভ করিতে পারিবে। তোমার প্রতি শান্তি বর্ষিত হউক। আলাহ্তায়ালা তোমাকে সত্য পথ প্রদর্শন করুন। তোমার একথা জানা উচিত যে, বেলায়েত এবং নবুওয়াত্ত এই দুইটি সম্পদ লাভ করা, আলাহতায়ালার নৈকট্য অর্জনের সহিত সম্পৃক্ত। ইহা ব্যতীত বান্দার জন্য উরুজ ৬ বা নুজুল ৭ লাভ করা সম্ভবপর নয়। বস্তুতঃ আলাহতায়ালার ১. আলাহ প্রাপ্তির রাস্তার সম্পর্ক। ২. সান্নিধ্য, সংশ্রব। ৩. পূর্ণতার। ৪. ক্ষমতা, যোগ্যতা। ৫. আধ্যাত্মিকতার স্তর। ৬. উর্ধ্ব-গমন, আলাহর সান্নিধ্য লাভ। ৭. অবতরণ, আলাহর সান্নিধ্য লাভের পর মাখলুকের হেদায়তের জন্য প্রত্যাবর্তন।