মুকাশিফা-বিশ
প্রিয় ভাইয়েরা, এখন কাজের সময়, কথার নয়। জাহের ও বাতেন ১ সর্বাবস্থায় আলাহ্র মহব্বতে পাগল-পারা থাকা দরকার। আলাহ্র হুকুম ব্যতীত চক্ষুও খোলা উচিত নয়। তাই কোন সুফির বক্তব্যঃ ইহাই তো মূল কাজ যারে মনে রাখি। ইহা ছাড়া মূল্যহীন যাহা কিছু বাকী।
মুকাশিফা-একুশ বহুদিন অতিবাহিত হইয়াছে, আপনি আপনার সবক এবং উহার অবস্থা সম্পর্কে অবহিত করেন নাই। এইরূপ আশা পোষণ করিবেন যে, যাঁহারা দ্বীনের উপর মজবুতভাবে প্রতিষ্ঠিত, তাঁহাদের তরিকার অনুসরণ করিবেন; যাহা পবিত্র বৃক্ষ হইতে সংগৃহীত হইয়াছে এবং নকশবন্দিদের উজ্জ্বল নূর দ্বারা নূরান্বিত হইয়াছে। কেননা, ঐ সমস্ত বুজর্গদের কথা ঔষধের ন্যায় এবং দ্বিতীয়বার দৃষ্টিপাত করা রোগ মুক্তির কারণস্বরূপ। আলাহ্র ইচ্ছায় তাঁহাদের সহিত সহবতের ২ কারণে বহুবৎসরের কাজ মুহূর্তের মধ্যে সমাধা করা সহজ হয়। আর তাঁহাদের সামান্য দৃষ্টিপাত বহু বছরের চিলাকাশী হইতে শ্রেয়ঃ। কেননা, অন্যদের শেষ অবস্থা ইহাদের প্রাথমিক অবস্থায় অর্জিত হইয়া থাকে। ইহাদের তরিকা সর্বাপেক্ষা নিকটবর্তী তরিকা। আর তাঁহাদের নেসবত (সম্পর্ক), সমস্ত নেসবতের চাইতে
১. প্রকাশ্য ও অপ্রকাশ্য। ২. সম্পর্ক স্থাপনের বা সংসর্গে থাকার ফলে।