ক্ষীণ। তুমি জানিয়া রাখ যে, তওহীদে ওজুদীর পরেই তওহীদে শূহুদীর জ্ঞান লাভ হয়। যাহারা দুই ধরনের তওহীদের অধিকারী, প্রাথমিক পর্যায়ে ইহারা অধিক দর্শনের অধিকারী হন। আর যতক্ষণ না এই অধিক দর্শন তাঁহার দৃষ্টি হইতে বিদূরিত হয়, ততক্ষণ তওহীদে শুহুদী লাভ হয় না, আর ইহারা তওহীদে ওজুদীর আগে যাইতে পারেন না। আলাহ্তায়ালা এই গ্রন্থের লেখক (মোজাদ্দেদে আলফে সানি র.)কে এই দুই ধরনের তওহীদের জ্ঞান প্রদান করেন। প্রথম অবস্থার তওহীদে ওজুদী প্রকাশ লাভ করে এবং কয়েক বৎসর এই মাকামে তিনি অবস্থান করেন, আর এই মাকামের গুপ্তরহস্য সম্পর্কে ওয়াকিফহাল হন। অতঃপর আলাহ্তায়ালা অশেষ অনুগ্রহবশতঃ তাঁহাকে এই মাকাম অতিμম করান এবং তওহীদে শূহুদীর মাকাম ইনায়েত করেন; আর এই দুই মাকামের জ্ঞান ও মারেফাত সম্পর্কেও অবহিত করান। বস্তুতঃ তওহীদে ওজুদীর সায়েরের ১ স্থান হইল সায়েরে আফাকী ২, এবং এই সায়েরের সর্বশেষ সীমা হইল তওহীদে শূহুদী, যাহার ব্যাখ্যা করা হয় ফানার দ্বারা। আর বাকা লাভের পর শুরু হয় সায়েরে আনফুসী ৩। এই যুগের কিছু লোকও নিজেদেরকে এই দলভুক্ত হিসাবে মনে করেন। যখন তালেব ৪ নিজেকে 'আয়নে-হক হিসাবে প্রাপ্ত হয়, তখন ইহা সায়েরে-আনফুসীর অন্তর্ভুক্ত। আর যে সমস্ত জিনিসকে আয়নে-হক হিসাবে প্রাপ্ত হয়, উহা সায়রে আফাকী হিসাবে পরিচিত। আলাহ্তায়ালা হককে প্রতিষ্ঠিত করেন এবং সত্য পথ প্রর্দশন করেন। প্রকৃত অবস্থা সম্পর্কে আলাহ্ই সমধিক অভিজ্ঞ, আর তাঁহার নিকটই আমাদের প্রত্যাবর্তন।
১. আত্মিক ভ্রমণ ২. বহির্জগত। ৩. নফসের মধ্যে পরিভ্রমণ।৪. আলাহ্তায়ালাকে অন্বেষণকারী। ৫. সত্যের অনুরূপ।