মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

তওহীদের দ্বিতীয় শ্রেণীটি, আলাহ্‌তায়ালার অন্বেষণের রাস্তায় জরুরী নয়। কেননা, এই রাস্তায় গমনকালে কখনও হঠাৎ উহা দৃষ্টিগোচর হয় এবং কখনও হয় না। যাহাদের কলবের আকর্ষণ অধিক হয়, যাহা সুলুকের অধিক রাস্তা অতিμমের ফলে সৃষ্টি হইয়া থাকে। তাহারা অধিকাংশ সময় এই ধরনের তওহীদের অধিকারী হইয়া থাকে। আর একটি সম্প্রদায় আছে, যাহাদের কলবের আকর্ষণ অধিক হওয়া সত্ত্বেও এই ধরনের তওহীদের সন্ধান পায় না। এই ধরনের তওহীদের মূল ভিত্তি হইল্ত সুকুরে-ওকত ১ গালবাহে-হাল ২ এবং কলবের মহব্বতের আধিক্য। কাজেই ইহা আত্মিকশক্তির অধিকারীদের সহিত খাস। যে সমস্ত বুজর্গরা কলবের এই মাকাম অতিμম করিয়া শেষ প্রান্ত পর্যন্ত পেঁৗছিয়াছেন এবং কলবের মূলে গিয়া মিলিত হইয়াছেন, আর নেশামুক্ত হইয়া বাস্তব অবস্থা প্রাপ্তির পর রূহের আকর্ষণ পয়দা করিয়াছেন; তাঁহাদের সহিত তওহীদে ওজুদীর কোন সম্পর্ক নাই। তাঁহাদের মধ্যে কিছুসংখ্যক এমনও আছেন, যাহারা হকীকত সম্পর্কে খবর দেন, আর কিছু এমনও আছেন, যাঁহাদের সহিত নফী-ইছবাতের কোন সম্পর্ক নাই। পূর্ববর্তী যুগের সুফিদের তরিকা এইরূপ ছিল, যাঁহাদের সম্পর্ক এই তওহীদের সহিত খুবই কম ছিল, বরং বলা যায়, তাঁহাদের এই তওহীদের সহিত কোন সম্পর্কই ছিল না। তাঁহাদের সুলুক দশটি মাকাম অতিμম করার মধ্যেই সীমিত ছিল, যাহার সম্পর্ক ছিল তাযকীয়ায়ে নফসের ৩ সহিত। তওহীদে ওজুদীর মাকাম হইল মহব্বতে কলবী ৪। পূর্ববর্তী সূফিদের কিছু কথা, যাহা তওহীদ সম্পর্কে, যেমন্ত আনালহক ও সুবহানী; ইহার দ্বারা তওহীদে ওজুদী নয়, বরং তওহীদে শূহুদী অর্থ গ্রহণ করিতে হইবে, যাহাতে উহা তাহাদের সুলুকের অনুরূপ হইতে পারে। অবশ্য এইখানে জজবার ৫ সহিত মিলিত একটি সুলুকের সম্ভাবনা আছে, যাহা তওহীদে ওজুদীর সালেকের ভ্রমণপথে আসিয়া থাকে। আর কেহ কেহ ইহা অতিμম করিয়া শেষবিন্দু পর্যন্ত পেঁৗছিয়াছেন। আর কেহ কেহ এই মাকামের সহিত অধিক মহব্বতের কারণে এইখানেই আবদ্ধ থাকেন। জানা দরকার যে, তওহীদে ওজুদীর একটি বিশেষ অবস্থা, যদ্‌দ্বারা পূর্ববর্তী সুফিগণ মোরাকাবা করিতেন, যথ্তা "লা-ইলাহা মওজুদুন ইলালাহু"-ইহার সহিত সম্পর্কিত ছিল। ইহা এইরূপ তওহীদ, যেইখানে খেয়ালের পূর্ণ অধিকার আছে। বস্তুতঃ পুনঃ পুনঃ এইরূপে জিকির করাতে, খেয়ালের মধ্যে একটি অবস্থার সৃষ্টি হয়, যাহার সহিত মহব্বতের আদৌ কোন সম্পর্ক নাই। যদিও জজবা ও মহব্বতের সহিত সম্পৃক্ত হওয়া ব্যতিরেকে এই অবস্থার সৃষ্টি হয় না, তবুও ইহার প্রভাব খুবই ১.সাময়িক মত্ততা। ২. হালের প্রাবল্য। ৩. নফসের পবিত্রতা অর্জন। ৪. কলবের মহব্বতের সহিত সম্পৃক্ত। ৫. আত্মিক আকর্ষণ।

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।