মুকাশিফা-ঊনিশ আলাহ্তায়ালার অন্বেষণের পথে সত্যানুরাগীদের জন্য যে রাস্তা প্রকাশিত হয়, উহা দুই ধরনেরঃ ১। তওহীদে শুহুদী, ২। তওহীদে ওজুদী। প্রথম শ্রেণীর তওহীদের জন্য প্রয়োজন যে, যতক্ষণ না তালেবের ১ দর্শন এককের মধ্যে সীমিত হয় এবং তাঁহার দৃষ্টি হইতে ফানার মাকামে যতক্ষণ না বহুত্বের দর্শন বিদূরিত হয় যাহা বেলায়েতের প্রাথমিক স্তর; ততক্ষণ তিনি উহার অংশপ্রাপ্ত হন না আর ওহদাত (একক) দেখার অর্থ এই নয় যে, সবকিছুকে একক দেখিবে বরং বহুত্বের মধ্যে একক দর্শন করিবে ২, কিন্তু এই সময় তালেব অধিককে আয়নে-ওহদাত (একক) জানেন। একইভাবে অধিকের অর্থ এই যে, কোন সম্ভাব্য সূরত বা বিশেষ রূপ অথবা ধারণা যাহা বিদূরীত হওয়ার পর প্রকৃত ওহদাতের দর্শন লাভ হয়। আলাহ পানাহ! আলাহ পানাহ! যেমন কোন কবি বলেনঃ হেথায় হাজার বিন্দু-জাগে ক্ষণে ক্ষণে, কলন্দরী ৩ হয় কি শুধু মস্তক মুণ্ডনে? বস্তুতঃ দৃষ্টি হইতে যখন আধিক্য বিদূরিত হয়, তখন সব সময়ই একক দৃষ্টিগোচর হয়। এইরূপ নয় যে, কখনও দৃষ্টি হইতে আধিক্য বিদূরীত হয়, আবার কখনও উহা দর্শন হয়। আধিক্যের এইরূপ হ্রাস অস্তিত্বহীনতার শামিল। ফানার মাকামের সহিত ইহার কোনরূপ সম্পর্ক নাই আর তাকমীলের ৪ মাকামে যে বাকা লাভ হয়, সেইখানে যে আধিক্য প্রকাশ পায় উহা এককরূপে সব সময় দর্শনে আসে। আর এই মাকামে অধিক ও সবসময় দেখা যায়। এইরূপ নয় যে, কখনও একক এবং কখনও অধিক দর্শন লাভ হয়। কেননা, সেইখানে ফানা ও বাকা একে অপরের সহিত মিলিত থাকে অর্থাৎ সেখানে ফানার মধ্যে বাকা এবং বাকার মধ্যে ফানা সম্পৃক্ত থাকে।
১. আলাহ্তায়ালার অনুসন্ধানকারী ২। যাহাকে অন্যভাবে বলা হয়ঃ "হামা আয উস্ত" (সবই উহা হইতে)। ৩. উদাসীন ফকিরের দল, যাহারা নিজের দেহ ও পার্থিব সকল বিষয়ে উদাসীন থাকে। ৪. পূর্ণতা প্রাপ্তির। ৫. লয় ও স্থিতি।