আর আলাহ্তায়ালা সম্পর্কে এইরূপ ধারণা যে, তিনি সমস্ত জগতকে ঘিরিয়া আছেন, তিনি সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আছেন, বহুত্বের মধ্যে এককের দর্শন ইত্যাদি ধরনের অন্যান্য খেয়াল, যাহা এই তরিকার মধ্যে নতুন আমদানী হইয়াছ্তে সবই এই মাকামের কারণে। প্রকৃতপ্রস্তাবে এই জড়জগত, সূক্ষ্ণ জগতের দ্বারা ঘেরা। বস্তুতঃ আলাহ্তায়ালার অনুগ্রহ তাঁহার উপর পতিত হওয়াতে এবং তিনি ঐ ঘূর্ণাবর্তে পড়ার কারণে তাঁহার দৃষ্টি আলমে আরওয়াহ্ এর আসলের উপর গিয়া পড়ে, যাহা শূয়ূনাত ও আসমার আকস বা প্রতিবিম্ব। এই দৃষ্টির কারণে আলমে- সাবেক (পূর্ববর্তী জগত) সম্পর্কে অজ্ঞতার সৃষ্টি হয় এবং নিজ ও আলম (সৃষ্ট- জগত) সম্পর্কে যাহা সত্য মনে হইত তাহা তিরোহিত হইয়া যায়। এইভাবে আলাহ্তায়ালার ঘিরিয়া থাকা বা অন্যান্য কথার প্রভাবও কম হইতে থাকে। এইরূপ দর্শনের কারণ হইল শূয়ূন অথবা আসমা, যাহা পবিত্রতার সহিত সম্পর্কিত এবং উহা এই আলমের (বিশ্বের) সহিত কোনই সম্পর্ক রাখে না। এইরূপ দর্শনের প্রাবল্যের কারণে আলমে আরওয়াহ্ এর দর্শন লুপ্ত হইয়া যায় এবং উহা আয়নার মত হইয়া যায়। যাহার ফলে আসমা ও শূয়ূনের দর্শন সেখানে হইতে থাকে। এমতাবস্থায় আমিত্ব আবার গুপ্ত হইয়া যায় এবং দর্শিত বস্তুর মধ্যে আমিত্বকে হারাইয়া ফেলে। অতঃপর এইখানে একরূপ বাকা লাভ হইয়া থাকে এবং নিজের জন্য সেইখানে একটি এসেমের সৃষ্টি হয় যাহা তাহার দর্শন স্থান হয়। যেমন্ত সালেক নিজেকে তখন এলেম, কুদরত অথবা এরাদাসম্পন্ন পায়। আর এই এসেমের কারণে, নিজেকে আলাহ্র সমস্ত এসেমের সহিত সম্পৃক্ত অনুভব করে। আলাহ্তায়ালার নামের এই ধরনের তাজালীকে তাজালীয়াতে মা'আনুবি ১ বলা হয়। আর আলাহ্র অনুগ্রহে সালেকের যদি এই স্থান হইতে উন্নতি লাভ হয়, তখন তাহার দর্শন আলাহ্তায়ালার আসমা ও শূয়ূনের আয়নায় হইয়া থাকে। আর এই আয়না সুপ্ত হওয়ার কারণে আসমার শান তাহার দৃষ্টি হইতে গুপ্ত হইয়া যায়। আর এই মাকামে শূয়ূন ও আসমা সুপ্ত হওয়ার কারণে, সেফাতের অস্তিত্ব সম্পর্কে সে অনুভব করিতে পারে না।
১. মৌলিক তাজালী।