মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

হিসাবে মনে করে। বস্তুতঃ প্রকৃতপক্ষে তাহার এই দর্শন, 'আলমে-আরওয়াহ্‌, যাহা উহার আসলের সহিত সম্পর্কিত। কিন্তু তাঁহার দৃষ্টি ঊর্ধ্বমুখী থাকায়, তিনি কেবল উপরের দিকেই দেখিতে থাকেন এবং নিম্ন জগতকে আলমে আরওয়াহ্‌ মনে করিয়া, সেইখানে হকীকতের হুকুম লাগান। যদিও তিনি সেই সময় উহাকে আত্মিকভাবে অবগত হন না, তবুও তিনি উহাকে সত্য হিসাবে ধারণা করিতে থাকেন এবং নিজেকে ও আলমকে সত্য জানেন। অবশেষে তাঁহার দৃষ্টি হইতে জড়জগত রহিত হইয়া যায় এবং সেইখানে তিনি আলমে-আরওয়াহ্‌কে আত্মিক আয়নার মধ্যে অবলোকন করিতে থাকেন। এই সময় তিনি রূহানীভাবে উহা অবগত হওয়ার কারণে এইরূপ বলিতে থাকেন যে, হক সুবহানুহু তা'আলা মওজুদ আছেন। আর তিনি ভিন্ন আর কোন কিছুরই অস্তিত্ব নাই। এইরূপ দর্শনের প্রাবল্যের কারণে কেহ কেহ নিজের আমিত্বকে ভুলিয়া যান এবং নিজের অস্তিত্বকে হারাইয়া ফেলেন। এই দুইটি অবস্থাতেই তিনি সুরতের তাজালী (আলো) প্রাপ্ত হন এবং তাঁহার দর্শন স্থান থাকে কেবলমাত্র 'আলমে-আরওয়াহ্‌ বা সূক্ষ্ণজগত। অবশ্য কখনও কখনও এই মাকামে তাঁহার জন্য বাকা ১ লাভ হইয়া থাকে এবং লুপ্ত আমিত্ব ফিরিয়া আসে। এমতাবস্থায় তিনি নিজকে হক বলিয়া ধারণা করেন। কিন্তু প্রকৃতপ্রস্তাবে তিনি রূহের কারণে স্থিতি লাভ করেন এবং তাঁহার আমিত্ব রূহের উপর আসিয়া পড়ে। আর কখনও এইরূপও হয় যে, তিনি এই বাকাকে (স্থিতি) হককুল ইয়াকীন ২ মনে করেন, যেমন কেহ কেহ এইরূপ করিয়াছেন। আর ফানা ও বাকাকে প্রথম পদক্ষেপে প্রতিষ্ঠা করেন এবং এই মাকামে এলমুল ইয়াকীন, আয়নুল ইয়াকীন ও হককুল ইয়াকীন ৪কে ধারণা করেন এবং এইরূপে মনজিল মকছুদে পেঁৗছিতে অক্ষম হন। যেমন কোন কবির ভাষায় ঃ যে কীট প্রস্তর পুটে রয়েছে গোপন, উহাই তাহার কাছে আসমান ভূবন।

১. বাকাঃ আলাহ্‌তায়ালার এসেম, সিফাত, শান ও ই'তিবার এবং পবিত্র গুণসমূহে জ্ঞান লাভের পর এমন অবস্থায় উপনীত হওয়া, যাহাকে কোন বাক্যের দ্বারা ব্যক্ত করা যায় না এবং ইংগিতেও প্রকাশ করা যায় না। তাঁহাকে কেহ স্বীয় জ্ঞানে আনিতে পারে না এবং অনুভবও করিতে পারে না। এই সায়েরকে বাকাবিলাহ বলা হয়। ২. বাস্তব জ্ঞান। ৩. ফানা ঃ সৃষ্ট বস্তুসমূহের এলেম বা জ্ঞান পূর্ণরূপে তিরোহিত হওয়ার পর অবশ্যম্ভাবী আলাহ্‌তায়ালার জাতের জ্ঞান লাভ করাকে ফানা বলে। ৪.ইহা য়াকীন বা বিশ্বাসের তিনটি স্তর। ইহার প্রথমটির চাইতে দ্বিতীয়টি মজবুত এবং দ্বিতীয়টি হইতে তৃতীয়টি আরও সুদৃঢ়।

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।