মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশিফা- সতের

'আলমে-আজসাম ১ আলমে-আরওয়াহ্‌ ২ এর জন্য ছায়া তুল্য এবং আলমে- আরওয়াহ্‌ও আলাহ্‌তায়ালার শূয়ূনাতের জন্য ছায়া সদৃশ যাহা আলাহ্‌তায়ালার নামের ন্যায় আয়নে-জাত ৩। জিলিয়াতে-উলা ৪ যাহা শূয়ূনাতের জিলিয়াত (ছায়া), উহা মোহাম্মদী-উল-মাশরাব ৫ গণের সহিত খাস। এইখানে যে অবস্থা হাসিল হয়, উহা আলাহ্‌তায়ালার জাত হইতে লাভ হইয়া থাকে। এইজন্য তাজালীয়ে-জাতী তাঁহাদের জন্য খাস। ইহা আলাহ্‌তায়ালার ফযল (অনুগ্রহ), তিনি যাহাকে ইচ্ছা প্রদান করেন। কেননা, তিনি বড়ই অনুগ্রহশীল।

মুকাশিফা-আঠার যখন কোন সালেক এইরূপ ইচ্ছা করে যে, সে এই জড়জগতের বাহিরে পদক্ষেপ রাখিবে, তখন কেবলমাত্র আলাহ্‌তায়ালার অনুগ্রহে তাঁহার দৃষ্টি আলমে- আরওয়াহ এর উপর গিয়া পড়ে যাহা এই আলমের (বিশ্বের) আসল বা মূল। আর জিলিয়াতের সহিত সম্পর্কিত থাকার কারণে আলমে আরওয়াহ্‌ বিশেষতঃ শূয়ূনাতকে অথবা আসমা (নাম) কে এই জড়জগতের জন্য, যাহা জিল্‌ এর জিল্‌ স্বরূপ, তাহাকে সত্য মনে করিতে থাকে এবং তাহার এইরূপ দর্শনকে সত্য দর্শন ১. জড় জগত। ২. সূক্ষ্ণ জগত ৩. নিছক জাত। ৪. প্রথম প্রতিবিম্ব।৫. মোহাম্মদ স. এর ঘাটে পানি পানকারী বা অনুসারী। ৬. প্রতিবিম্বের প্রতিবিম্ব।

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।