মেছালে ১ দর্শনীয় বস্তুর আকারে দৃষ্টিগোচর হয়। এইরূপে ইহার এবং অন্যান্য আলফাজের ২ ধারণা করা যায়। আর আলোচ্য দর্শন ও দায়েরায়ে-আসলে প্রবেশ করা ব্যতীত কল্পনা করা যায় না। আর যাহারা সেইখানে প্রবেশ করিতে পারেন নাই এবং জিলিয়াতের ৩ মর্তবায় পূর্ণরূপে পরিভ্রমণ করিয়াছেন তাহাদের দর্শনও দায়েরায়ে-আসলের মত, যাহা আলাহ্তায়ালার শানের একত্রিতকারী। অবশ্য জাতের দর্শন কেবলমাত্র আফরাদদের জন্য খাস। জানা দরকার যে, যাঁহারা জাতের মিলনপ্রাপ্ত হইয়া, আফরাদ হিসাবে পরিগণিত হইয়াছেন এইরূপ অলির সংখ্যা খুবই বিরল। বস্তুতঃ বিশিষ্ট সাহাবীগণ এবং আহলে বায়েত ৪ এর মধ্যে হইতে বার জন ইমাম (রাজিয়ালা আনহুম)-এই সম্পদ লাভ করিয়াছিলেন। আর বিশিষ্ট অলিদের মধ্যে কুতুব, গাওছুছ ছাকলায়েন, কুতুবে রব্বানী, মহীউদ্দিন শায়েখ আব্দুল কাদের জিলানী (কাঃসিঃ) এই সম্পদের অধিকারী ছিলেন এবং তিনি এই মাকামের খাস শানের মালিক ছিলেন। অন্যান্য অলিগণ এই বিশেষ মাকামের ফয়েজ ও বরকত খুব কমই প্রাপ্ত হন। এই বিশেষ মর্যাদার অধিকারী হওয়ার কারণেই তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। এইজন্যই তিনি এরশাদ করেনঃ 'আমার এই পদদ্বয় অন্যান্য অলিদের স্কন্ধে অবস্থিত।' যদিও অন্যান্য অলিদের কারামত ও ফযীলত অনেক, কিন্তু তিনি এই দিক দিয়া শ্রেষ্ঠত্বের দাবীদার। এইজন্য আর কেহই তাঁহার সমতুল্য উরুজ লাভে সক্ষম হন নাই। তিনি এই দিক দিয়া বিশিষ্ট সাহাবী ও বারজন ইহামের সমতুল্য ছিলেন। ইহা আলাহ্তায়ালার ফযল (অনুগ্রহ); তিনি যাহাকে ইচ্ছা করেন, তাহাকে এই সম্পদে সম্পদশালী করিয়া থাকেন। কেননা, তিনি বড়ই অনুগ্রহশীল।
১. উদাহরণ জগতে। ২. শব্দসমূহের। ৩. প্রতিবিম্বের। ৪. নবী করীম স. এর বংশধর।