মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

করিয়াছে। বস্তুতঃ শূয়ূন দায়েরায়ে-আসলের মধ্যে এবং সেখানে কোন জিলিয়াত বা প্রতিবিম্বের প্রবেশাধিকার নাই। এই শূয়ূনের নিচে যে কাবেলিয়াত ১ আছে, ইহা ছায়ার ন্যায়। এই শূয়ূনের জন্য মোহাম্মদীদের ২ হকীকত, তাহাদের শান ও মর্যাদার পার্থক্যের মত। কিন্তু হকীকত হইল এই সমস্তের সমন্বয় মাত্র। যাঁহাদের উপর উহা প্রকাশ পায়, তাঁহাদের প্রতি অশেষ সালাম। এই সমস্ত কুতুবদের 'উরুজের ৩ শেষ সীমা হইল কাবেলিয়াতে উলার শেষ প্রান্ত পর্যন্ত; যাহা হইল হকীকতে মোহাম্মদী স.। এই সমস্ত কুতুবদের মাকাম (স্থান) হইল যেন এই কাবেলিয়াতের কেন্দ্রের বিন্দু তুল্য। আর যিনি কুতুব হন, তিনি এরশাদে পুর মাদার ৪ হইয়া থাকেন। আর যখন তিনি নিচে অবতরণ করেন, তখন তিনি সর্বাপেক্ষা নিচে নামিয়া আসেন। তাঁহাদের উন্নতি এই মাকামের ঊর্ধ্বে আর হয় না। আর যদি কাহারও হয়ও, তবে এই উন্নতি সাধারণভাবে হইয়া থাকে। এই মাকাম হইতে উন্নতি এবং দায়েরায়ে-আসলে প্রবেশ ঐ সময়ের আফরাদের ৫ জন্য খাস। আলাহ্‌ তাঁহাদের উপর সন্তুষ্ট হউন। আর যতক্ষণ না ফরদিয়াতের মাকামে পেঁৗছায় ততক্ষণ এই কামালাত হাসিল হয় না। অবশ্য কোন কোন কামেল ব্যক্তিরা আফরাদদের সহিত সোহবত ৬ থাকার কারণে এবং তাছিরের ৭ কারণে ঐ কামালাতের অংশপ্রাপ্ত হন। যদিও তাঁহারা ফরদিয়াতের মাকাম ও দায়েরায়ে আসলে প্রবেশ করেন না। কেননা, সেইখানে প্রবেশাধিকার আফরাদদের সহিত সংশিষ্ট থাকার কারণে অন্যেরাও সেইখানকার অংশ প্রাপ্ত হইয়া থাকেন। আর আফরাদদের মধ্যেও অনেক পার্থক্য আছে। দায়েরায়ে-আসলে প্রবেশ করিবার পর, তাঁহারা সেখানে শূয়ূনের সহিত পরিচিতি লাভ করেন, যদিও ইহা আয়নে জাত ৮। কিন্তু কেবলমাত্র বিশ্বাসের দিক দিয়া সেইখানে উহা অধিক অনুভূত হয়। যেমন কোন কবির ভাষায়ঃ যদিও সামান্য হয় প্রিয়ার বিরহ তবুও সহেনা দিল, দহে অহরহ

সকলেই জাতের দর্শন লাভ করিয়া থাকেন, চাই তিনি শূয়ূনের মর্তবার অধিকারী হউন কিংবা জাতের মধ্যে লয় প্রাপ্ত হউন। অন্যথায় সেইখানে দর্শন লাভের কোন বিকল্প রাস্তা নাই। বস্তুতঃ এই বিশেষ অবস্থার সুরত আলমে ১.উপযুক্ততা, যোগ্যতা বা কার্যক্ষমতা ২. উম্মতে মোহাম্মদী। ৩. ঊর্ধ্বগমনের। ৪. পরিপূর্ণ হেদায়েতের অধিকারী। ৫. কামালাতে বেলায়েত ও কামালাতে নবুওয়াত মাকামধারী অলি। ৬. সংসর্গ। ৭. প্রভাব। ৮. মূল জাত।

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।