রোজাদারের জন্য জলদী ইফতার করা এবং বিলম্বে সেহেরী করার নির্দেশের মধ্যে ইহাই "পরিপূর্ণ খাদ্যের" রহস্য। এখন যদি কেহ এইরূপ প্রশ্ন করে যে, যখন আরিফ ১ ব্যক্তির জন্য "পরিপূর্ণ খাদ্যের" প্রভাব থাকে, তবে তাঁহার জন্য রোজা রাখার নির্দেশের মধ্যে হেকমত ২ কী? ইহার জবাবে আমি বলিব যে, আলাহ্তায়ালার কোন কোন নাম, যাহা "সামাদিয়াতের" সহিত সম্পর্কিত, রোজা রাখার কারণে, খাদ্য গ্রহণে বিরত থাকার ফলে, বান্দার মধ্যে ঐ গুণের পূর্ণতা লাভ হয়। হকীকতে-হাল ৪ সম্পর্কে আলাহ্তায়ালাই অধিক অবগত।
মুকাশিফা-ষোল আলাহ্তায়ালার জাতের উপর শূয়ূনের ৫ প্রাবল্য কেবলমাত্র বিশ্বাসের ভিত্তিতে এবং তাঁহার জাতের উপর সেফাতের ৬ আধিক্য অজুদে-খারিজী ৭ হিসাবে। কেননা, সিফাত বাহিরে জাতের উপর ওজুদে-ষায়েদ ৮ এর সহিত মওজুদ। ইহাই আহলে- হকদের ৯ মাযহাব ১০। আর শূয়ূন ও সিফাতের মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ণ। উম্মতে- মোহাম্মদীর স. মধ্যে যাঁহারা কামেল, তাঁহারা এই পার্থক্য সম্পর্কে জ্ঞাত। ইহাদের মধ্যে অনেকেই এই পার্থক্য সম্পর্কে অবহিত না থাকার কারণে শূয়ূনকে সিফাত মনে করিয়াছেন এবং বাহিরে সিফাতের অস্তিত্ব থাকাকে অস্বীকার করিয়াছেন। আর ইহা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সর্ববাদী ঐকমত্যের খেলাফ। আলাহ্ তাঁহাদের উপর রাজী (সন্তুষ্ট) থাকুন। এই ফকির এই পার্থক্যকে বিস্তারিতভাবে স্বীয় অন্য পত্রে লিপিবদ্ধ করিয়াছে এবং সেইখানে উদাহরণসহ পরিষ্কারভাবে ব্যক্ত
১. আধ্যাত্মিক পরিচয়প্রাপ্ত পূণ্যবান ব্যক্তি। ২. রহস্য ৩. অমুখাপেক্ষীতা। ৪. প্রকৃত অবস্থা। ৫. আলাহ্তায়ালার গুণাবলীর মূল। ৬. গুণাবলী। ৭. বাহিরের অস্তিত্ব। ৮. অতিরিক্ত অস্তিত্ব। ৯. আহলে সুন্নাতুল জামাতের। ১০. অভিমত।