মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

"তোমরা তোমাদের চাচা খেজুর গাছকে সম্মান করিবে, কেননা উহাকে হজরত আদম আ. এর পরিত্যক্ত (অতিরিক্ত) মাটি দ্বারা তৈরী করা হইয়াছে।" তাঁহার প্রতি সম্পর্কিত হওয়ার কারণ হইল এই বরকতের মূল উৎস। কেননা, ঐ ফল অর্থাৎ খোরমা দ্বারা ইফতার করার কারণে উহা ইফতারকারীর অংশ হইয়া যায় এবং তাঁহার হকীকতে-জামিআ ১ এই অংশের কারণে ঐ ইফতারকারীর হকীকতের অংশ বিশেষ হইয়া যায়। আর উহাকে ভক্ষণ করা অশেষ কামালাতের অংশ হিসাবে পরিগণিত হয়, যাহা ঐ খেজুরে হকীকতে-জামিআর মধ্যে নিহিত। যদিও খোরমা ভক্ষণের মধ্যে এই গুণ সাধারণতঃ পরিলক্ষিত হয়, কিন্তু বিশেষতঃ ইফতারের সময় যখন রোজাদার কুপ্রবৃত্তির আসক্তি ও পার্থিব ভোগ-বিলাস হইতে দূরে থাকে, ইহা ভক্ষণে অধিক উপকৃত হয় এবং পরিপূর্ণ বরকত লাভে সক্ষম হয়। হজরত রসূলুলাহ স. আরো এরশাদ করিয়াছেন, মোমেনদের সেহেরীর উত্তম খাদ্য হইল খেজুর। ইহা এই দৃষ্টিতে যে, ভক্ষণকারীর ভক্ষণকৃত খাদ্য তাহার শরীরের অংশ হইয়া যায়। এই খাদ্যের হকীকতের দ্বারা তাহা তাহার শরীরের অংশ হইয়া যায়। এই খাদ্যের হকীকতের দ্বারা তাহার হকীকতের ২ পূর্ণতা লাভ হয়। যেহেতু রোজা থাকার কারণে দিনের বেলায় খাদ্য গ্রহণ করা যায় না, ইহার ক্ষতিপূরণ স্বরূপ সেহেরীর সময় খেজুর ভক্ষণের জন্য উৎসাহিত করা হইয়াছে। যেন উহা ভক্ষণের ফলে, যাবতীয় খাদ্য-বস্তু ভক্ষণের অনুরূপ ফায়দা প্রদান করে। আর উহার বরকত সবদিক দিয়া, ইফতারের সময় পর্যন্ত প্রকাশ পায়। আর খাদ্যবস্তু সম্পর্কে যে উপকারের কথা এখানে বর্ণিত হইল, উহার মূল উৎস এই যে, উহা যেন শরীয়তের নির্দেশ মোতাবেক ব্যবহৃত হয় এবং শরীয়তের নির্দেশের আদৌ যেন পরিপন্থী না হয়। বস্তুতঃ এই উপকারের হকীকত তখনই লাভ করা সম্ভব হয়, যখন উহার ভক্ষণ সূরত হইতে হকীকতে গিয়া পেঁৗছায় এবং জাহের হইতে বাতেন ৪ পর্যন্ত সবকিছুকে শান্তি প্রদান করে। অর্থাৎ জাহেরী খাদ্য যেন উহার বাহ্যিক শরীরের জন্য এবং বাতেনী খাদ্য উহার গুপ্ত আত্মার জন্য সাহায্যকারী হয়। কিন্তু খাদ্য ভক্ষণের মূল উদ্দেশ্য যখন কেবলমাত্র বাহ্যিক শরীরের পরিপোষণ হয়; তখন উহাও গ্রহণ করা দোষণীয়। যেমন কোন কবির ভাষায় ঃ প্রথম লোকমা যেন মনি তুল্য হয় অতঃপর খাও তুমি-যাহা কিছু রয়। ১. সমন্বিত মূলতত্ত্ব। ২. মূলতত্ত্ব। ৩. প্রকাশ্য অর্থাৎ দেহ। ৪. অপ্রকাশ্য অর্থাৎ রূহ বা আত্মা।

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।