'তুমি যে লাভ ফল পাও, উহা আলাহর তরফ হইতে, আর তোমার যে অনিষ্ট হয়্ত উহা তোমার (জাতের) কারণেই।' এ জন্য পবিত্র মাহে-রমজানের সমস্ত উৎকৃষ্টতা ও বরকত-কামালাতে- জাতীয়ারই ফল। কেননা, শানে-কালাম ইহার সমস্তকে একত্রিতকারী। আর কোরআন মজীদ এই সমস্ত মর্যাদার অধিকারী। বস্তুতঃ এই পবিত্র মাসের সহিত কোরআন মজীদের পরিপূর্ণ সম্পর্ক আছে। কেননা, আল-কোরআন সমস্ত কামালাতের সমন্বয়কারী এবং এই মাস সর্বপ্রকার মঙ্গল ও কল্যাণের একত্রিতকারী, যাহা ঐ কামালাতের প্রতিফল স্বরূপ। আর এ কারণেই আল- কোরআন পবিত্র রমযান মাসে অবতীর্ণ হয়। যেমন আলাহ্ তায়ালার এরশাদঃ "রমজানের মাস, যাহাতে কোরআন অবতীর্ণ হয়।" আর এই মাসের মধ্যে রহিয়াছে শবে কদর, যাহা এই মাসের মূল ও নির্যাস স্বরূপ। এই পবিত্র শবে কদরের রাত্রিটি মগজের ন্যায় এবং মাসটি খোসার মত। কাজেই, যে ব্যক্তি এই মাসে পূর্ণ আন্তরিকতার সহিত আলাহ্র ইবাদতে মশগুল থাকিয়া কল্যাণ ও মঙ্গল লাভ করে, সে সারা বছর শান্তির সহিত অতিবাহিত করে এবং খায়ের ও বরকতে ভরপুর থাকে। ইয়া আলাহ! আপনি আমাদিগকে এই মাসে অধিক নেকী ও বরকত অর্জনের তৌফিক এনায়েত করুন। (আমিন)।
মুকাশিফা-পনর হজরত স. এরশাদ করিয়াছেন, "যখন তোমাদের কেহ ইফতার করে, তখন সে যেন খেজুর দ্বারা ইফতার করে- কেননা ইহা বরকতময়।" খেজুর দ্বারা রোজার ইফতার করার রহস্য এই যে, খেজুরের মধ্যে বরকত রহিয়াছে। কেননা, খেজুর গাছ সব দিক দিয়া মানুষের ন্যায় সৃষ্টি হইয়াছে। এই জন্য নবী করিম স. খেজুর গাছকে বনী-আদমের চাচা হিসাবে আখ্যায়িত করিয়াছেন। কারণ, খেজুর গাছকে হজরত আদম আ. এর অবশিষ্ট মাটি দ্বারা তৈরী করা হইয়াছে। যেমন নবী করীম স. এরশাদ করিয়াছেনঃ