মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

গোপন বিষয় সম্পর্কে আলাহ্‌ সুবহানাহু তায়ালা ব্যতীত আর কেহই অবগত নন। কোরআন পাঠের জন্য পরিপূর্ণ পবিত্রতা অর্জন শর্ত। কেননা, পূর্ণ পবিত্রতা অর্জন ব্যতীত এই কামালিয়াত লাভ করা সম্ভব নয়। তাই কোন কবির পংক্তিতে ঃ যদিও সামান্য হয় বন্ধুর বিরহ তবুও অনেক তাহা, অনেক দুঃসহ। কিছু সংখ্যক সুফি, যাহাদের দৃষ্টি কাবেলিয়াতে উলার ঊর্ধ্বে গমন করে নাই, তাহারা ইহাকে ঊর্ধ্বগমনের শেষ স্তর হিসাবে মনে করেন এবং ইহাকে তাআয়ুনে- আউয়াল হিসাবে ব্যাখ্যা করেন এবং বলেন, ইহা জাতের উপর অতিরিক্ত নয়। বরং তাঁহারা ইহাকে তাআ'য়ূনে তাজালীয়ে জাত হিসাবে আখ্যায়িত করেন। তাঁহারাও বেলয়েতে খাচ্ছার ১ অধিকারী। কেননা, বেলায়েতের মধ্যেও বিভিন্ন স্তর আছে। যেমন কোন কবি বলেনঃ আরশের তুলনায় যদিও আসমান নত, জমিনের তুলনায় তাহা আরশেরই মতো। কিন্তু অলিদের একটি দল এই অবস্থাকে অধিক মনে করিয়া সান্ত্বনা লাভ করেন। ইয়া আলাহ্‌! আপনি আপনার হাবিবের ওসীলায় আমাদিগকে, তাঁহাদের মহব্বত নসীব করুন। (আমিন)।

মুকাশিফা-চৌদ্দ

প্রকৃতপক্ষে কালামের (কথার) শান হইল শূয়ূনাতে-জাতী ২। ইহা সমস্ত কামালাতে-জাতী ও শূয়ূনাতে-জাতীর একত্রিতকারী। যেমন, এ সম্পর্কে আগেই আলোচিত হইয়াছে। মাহে-রমজান সমস্ত প্রকার খায়রাত ও বারকাতের একত্রিতকারী। আর সর্বপ্রকার খায়ের ও বরকত আলাহ্‌তায়ালার তরফ হইতে বর্ষিত হইয়া থাকে এবং উহা তাঁহার শূয়ূনাতের প্রতিফল। কেননা, প্রতিটি খারাপ কাজ যাহা সংঘটিত হয়, উহার কারণ হইল জাত ও সিফাতের অনস্তিত্ব। যেমন আলাহ্‌তায়ালা এরশাদ করেনঃ ১. বিশেষ বেলায়েতের। ২. আলাহ্‌তায়ালার গুণাবলীর মূল।

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।