আলাহ্তায়ালার শানের মধ্যে, প্রত্যেকটি শানই সাধারণতঃ পরিপূর্ণ। অবশ্য সাথে- সাথেই উহারা বিশেষ বিশেষ তাছীর ও ফযীলতে বৈশিষ্ট্যমণ্ডিত। এইজন্য কাবেলিয়াতে উলা সম্পর্কে যাঁহারা এইরূপ বলেন যে, এইখানে প্রতিটি শানই সমস্ত শানের একত্রকারী, এমতাবস্থায় শানের মর্যাদা জিলিয়াতের (প্রতিবিম্বের) দিক হইতে। অন্যথায় শূয়ূন তো দায়েরায়ে আসল (মূল বৃত্ত)-এর অন্তর্গত।
মুকাশিফা-এগার জানা দরকার যে, প্রত্যেকটি সূরা বরং প্রতিটি আয়াত্ত বিভিন্ন ঘটনা সম্পর্কে নাযিল হইয়াছে। কাজেই ঐ আয়াতটি তেলাওয়াত করা, উহার পাঠকারীর জন্য পূর্ণ ফায়দা (উপকার) প্রদান করে। যেমন, যে আয়াতটি তাযকীয়ায়ে-নফস সম্পর্কে নাযিল হইয়াছে; উহা পাঠে নফসের পবিত্রতা অর্জনে বিশেষ প্রভাব বিস্তার করে। ইহার উপর অন্যান্য আয়াতকে তুলনা করিতে হইবে।
১. নফসের পবিত্রতা।
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।