এখন আসল প্রসংগে আলোচনা করিতেছি। আল-কোরআনে মাযী (অতীত) ও ইসতিকবাল (ভবিষ্যৎ কাল) জ্ঞাপক শব্দ এই কারণে আছে যে, উহা আদি ও অন্তের সমস্ত সময়ের প্রকাশক যাহা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কালের সহিত সম্বন্ধযুক্ত। ইহা কোরআনের সহিত সম্পর্কিত হওয়ার কারণে নয়, বরং ইহা সময়ের বিভিন্নতার জন্য, যাহার উপর কোরআন শামিল বা একত্রিত। যেমন, কোন ব্যক্তি তাহার অতীত অবস্থাকে মাযী (বিগত) শব্দ দ্বারা বর্ণনা করে; আর এই সময় এই অতীত কালটা নির্ণয় হয় তাহার বর্তমান সময়ের নিরিখে, ঐ ব্যক্তি হিসাবে নয়। আর ঐ ব্যক্তি তো তার গোটা জীবনের সমস্ত সময়কে একত্রিতকারী। আলাহ্তায়ালা সত্যজ্ঞানের অধিকারী এবং সত্য পথের দিশারী; আর তিনিই হক প্রতিষ্ঠাকারী এবং সত্য রাস্তার হেদায়েতকারী। বস্তুতঃ যাঁহারা আল্-কোরআনকে সত্য হিসাবে গ্রহণ করে, উহার হুকুম আহকামের অনুসরণ করে, ইহা ছাড়া পূর্ববর্তী সমস্ত ঐশী গ্রন্থ ও নবীদেরকে সত্য হিসাবে গণ্য করে, তাঁহারাই সফলকাম। আর যাহারা কালামুলাহ (আল্-কোরআন)কে মিথ্যা প্রতিপন্ন করে এবং উহার বিরোধিতা করে তাহারা বড়ই বদনসীব। তাই কোন কবির ভাষায়ঃ
আখেরী নবী মোহাম্মদ স. দুই জাহানের আবরু খাঁটি মৃত্তিকা যে নয় তাঁর দরজার, মস্তকে তার পড়ুক মাটি।
মুকাশিফা-দশ জানা উচিত যে, আল-কোরআনের প্রতিটি শব্দই সাধারণভাবে সমস্ত কামালাতের (পূর্ণতার) আধার। লম্বা সূরাগুলিতে যে ফযীলত আছে, ছোট সূরাতেও ঠিক একই ফযীলত। ছোট ও বড় হওয়ার কারণে ফযীলতের মধ্যে কোনরূপ কমতি নাই। অবশ্য প্রত্যেক সূরার জন্য, বরং প্রতিটি আয়াতের জন্য, এমনকি প্রত্যেক শব্দের জন্য একটি বিশেষ ফযীলত নির্ধারিত আছে। যেমন,