মরতবায়ে জামেআ ১, ইহা এই কারণেই। বস্তুতঃ কাবেলিয়াতে-উলা, যাহার তাবীর (ব্যাখ্যা) করা হয় হকীকতে মোহাম্মদী হিসাবে, উহা এই কোরআন মজীদের জিল বা ছায়া স্বরূপ। কাজেই ঐ কাবেলিয়াত সমস্ত জাতী কামালাতের ও শূয়ূনাতের একত্রিতকারী। কিন্তু ইহা জিলিয়াত (প্রতিবিম্ব) হিসাবে, আসল হিসাবে নয়। আল কোরআন ইসআলাত (মূল বা আসল) হিসাবে স্বয়ংসম্পূর্ণ এবং ইহা এইরূপেই নবী করীম স. এর উপর অবতীর্ণ হয়। আর তিনিই স. এই উত্তম নেয়ামতের অধিকারী ছিলেন। একদা হজরত নবী করীম স. হজরত আয়েশা সিদ্দিকা রা. সম্পর্কে বলেন, তোমরা তোমাদের দ্বীনের (ধর্মের) দুইভাগ এই ভাগ্যবতী নারীর নিকট হইতে সংগ্রহ করিবে। কেননা, হজরত আয়েশা রা. একদা রসূলুলাহ স. এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসিত হইয়া বলেনঃ 'কানা খুলুকুহ্ আল্-কোরআন' অর্থাৎ তাঁহার স. চরিত্র হইল আল্-কোরআন। এই দৃষ্টিতে কোরআন আসল ও ছায়া উভয়ই। এইরূপে নবী করীম স. এর শরীয়তের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। কাজেই তাঁহার স. পূর্ণ অনুসরণের মধ্যে দুনিয়া ও আখেরাতের কামিয়াবী নিহিত আছে। তাই কোন কবি বলেনঃ
ইহাই তো দওলত, এখন দেখ, কে ইহার অধিকারী?
ইহা এমন এলেম (জ্ঞান), যাহা এমন আফরাদের ২ সহিত সংশিষ্ট, যাহারা আল্-কোরআনের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে অভিজ্ঞ। আর তাঁহারা উহার প্রকৃত তত্ত্বজ্ঞানে জ্ঞানী। কুতুবদের দৃষ্টি এই পর্যন্ত পেঁৗছিতে সক্ষম হয় নাই। অবশ্য জ্ঞান ও মাকামসমূহের সূক্ষ্ণতা সম্পর্কে কোন কোন আফরাদ কুতুবদের সহিত সম্পর্ক রাখেন। তবে তাঁহাদের জন্য খোশ খবরী যাঁহারা কুতুবিয়াত ও ফরদিয়াত এই উভয় প্রকার বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত। যেমন সাইয়েদ জুনায়েদ বোগদাদী র. যিনি ফরদিয়াতের নেসবত (সম্পর্ক) শায়েখ মোহাম্মদ কাসসাব র. হইতে হাসিল করেন। আর তিনি কুতুবিয়াতের নেসবতে পীর শায়েখ সারীউস সাকতী র. হইতে অর্জন করেন। হজরত জুনায়েদ বোগদাদী র. ফরদিয়াতের নেসবতের মোকাবেলায়, কুতুবিয়াতের নেসবতকে পরিত্যাগ করিয়া বলিতেন, লোকেরা জানে আমি হজরত সারীউস সাকতীর র. মুরিদ, কিন্তু আসলে আমি হজরত মোহাম্মদ কাসসাবের র. মুরীদ। ১.আলাহ্তায়ালার শানের একত্রিতকারী। ২. আফরাদঃ কামালাতে বেলায়েত এবং কামালাতে নবুয়ত মাকামধারী অলি।