শূয়ূনাত ১ হিসাবে গণ্য করেন। এইজন্য তাঁহারা সেফাতের আধিক্যের অস্বীকারকারী। বস্তুতঃ শূয়ূনাত হইল আয়নে-জাত ২ এবং সিফাত হইল জাতের জন্য অতিরিক্ত। শূয়ূনাত এবং সিফাতের ব্যাখ্যা আলাদাভাবে লিখিত হইয়াছে। উহা সেখানে দ্রষ্টব্য।
মুকাশিফা-নয়
সিফাতে-কালাম বরং শানে-কালাম ৩ এইজন্য যে, ইহা আমাদের জন্যও জরুরী। কেননা, কথাবার্তা বলা ব্যতীত কাহারও কোনরূপ উপকার করার কথা চিন্তা করা যায় না। কাজেই, সমস্ত কামালাতে জাতীয়া ৪ এবং শূয়ূনাতে জাতীয়া এই বিশেষ শুণে গুণান্বিত। আর উহা তাঁহার নিকট হইতে সৃষ্ট জগতের উপকারের জন্য আসিয়াছে। উদাহরণতঃ কোন এক ব্যক্তি, যিনি অশেষ কামালাতের অধিকারী যদি তিনি তাঁহার মধ্যেকার গুণাবলীর বহিঃপ্রকাশ করিতে ইচ্ছুক হন, তখন তিনি উহাকে 'কুওতে কলামিয়ার' ৫ দ্বারা প্রকাশ করিয়া থাকেন। বস্তুতঃ আলাহ্তায়ালার শূয়ূনাতের মধ্যে কথাও একটি বিশেষ শান; যাহা তাঁহার পবিত্র জাতের মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান। যাহার বহিঃপ্রকাশ হইল এই আল-কোরআন। ইহা আরবী ভাষায় নবী করীম স. এর উপর নাযিল হয়। সৃষ্টির আদি হইতে অন্ত পর্যন্ত সব বিষয়ের উলেখ উহাতে আছে। যেমন আল-কোরআনে আছে ঃ "যখন আমি কোন জিনিস সৃষ্টির উদ্দেশ্যে কুন বা হও বলি তখন উহা হইয়া যায়।" কাজেই ইহা দ্বারা প্রমাণিত হয় যে, কালাম বা কথা আলাহ্তায়ালার একটি বিশেষ শান। আল-কোরআন এই বিশেষ-মর্যাদার সহিত দায়রায়ে আসল ৬ এর মধ্যে শামিল। ইহার মধ্যে জিলিয়াতের ৭ কোন অবকাশ নাই। আর আলাহ্তায়ালার কোন কোন সম্মানীয় অলিরা বলেন্ত আল্ কোরআন হইল
১. আলাহ্তায়ালার গুণাবলীর মূল। ২. আসল বা মূলজাত। ৩. কথোপকথনের গুরুত্ব। ৪.আলাহ্তায়ালার গুণাবলীর পূর্ণতা। ৫. কথোপকথনের শক্তি দ্বারা। ৬. সৃষ্টি রহস্যের মূল বৃত্ত। ৭. প্রতিবিম্বের ছায়ার।