আছে। ইহাই ওলামায়ে আহলে হকদের ১ অভিমত। আলাহ্তায়ালা তাঁহাদের সৎপ্রচেষ্টার বিনিময় প্রদান করুন। মূল ব্যাপার এইরূপই। আর পর্দার অর্থ ইহা ব্যতীত আর কিছুই নয় যে, উহা মূলবস্তুর উপর একটি অতিরিক্ত জিনিস। আর কাবেলিয়াতে উলা, বস্তুতঃ উহার নিচের দিক হইতে ঐ কাবেলিয়াত, যাহা জাতের উপর কেবলমাত্র আস্থা রাখে। এইজন্য এই কাবেলিয়াতের এই দিক হইতে রঞ্জিত হওয়াতে কোনরূপ পর্দার কারণ হয় না। অবশ্য এইখানে একটি হিজাবে-এলমীর সৃষ্টি হয়, যাহা প্রথম অবস্থার বিপরীত। কেননা, উহাতে এমন একটি পর্দার অস্তিত্ব আছে, যাহা বাহিরে অবস্থিত। কিন্তু জানা দরকার যে, এলমের পর্দা অপসারিত হওয়া সম্ভব, বরং ইহা বাস্তব সত্য কিন্তু বাহিরের পর্দা অপসারিত হওয়া অসম্ভব। এই স্থান হইতে বহু রবের (প্রভুর) ধারণা পরিত্যাগ করিয়া এক রবের দিকে ধাবিত হওয়া মোহাম্মদ স. এর অনুসারীদের জন্য শুরু হয়। এইজন্য ইহা জরুরী যে, তাজালীয়ে জাতী ৩ তাঁহার স. সহিত এবং তাঁহার স. এর অনুসরণের সহিত সম্পৃক্ত। আর ইহার দর্শন বিনা পর্দায় সম্ভব। জানিয়া রাখুন! সিফাত এবং উহার কাবেলিয়াতের দ্বারা ঊর্ধ্বগমন (আলাহ্র সান্নিধ্যে) সম্ভব নয়। কেননা, এই পর্দা অপসারিত হয় না আর এই কারণেই 'উরুজ' (ঊর্ধ্বগমন)ও সম্ভব নয়। আজকাল কোন কোন সুফির হকীকতে-মোহাম্মদী স. কে সমস্ত সিফাতের সহিত এবং সাধারণভাবে জাতের সহিত সম্পৃক্ত হওয়াকে সম্ভব বলিয়া মনে করেন। আর এইরূপ ধারণা করার কারণ এই যে, ইহারা সিফাতের অধিকারী এবং তাঁহারা ইহার অধিক কোন জ্ঞান রাখেন না। আর এই মাকামের অধিকারীদের যোগ্যতার কথা পূর্বেই বর্ণিত হইয়াছে। এই কারণেই তাঁহারা নবী করীম স. এর জন্য ইহা বুলন্দ মাকাম (উচ্চ-মাকাম) হিসাবে বিবেচিত করিয়াছেন। যাহার বর্ণনা আগে করা হইয়াছে। কিন্তু সত্য উহাই যাহা পূর্বে আলোচিত হইয়াছে। আলাহ্তায়ালাই অধিক জ্ঞানের মালিক, আর তিনিই সত্য রাস্তার হেদায়েত দানকারী। আর তাঁহাদের এইরূপ উক্তি যে, এই কাবেলিয়াত-শূয়ূনাতের ঊর্ধ্বে, ইহা বাস্তব সত্য। আর তাঁহারা যে শূয়ূনিয়াতকে উহার নিম্নে স্থাপন করিয়াছেন উহা শূয়ূনিয়াত নয়, বরং উহা সিফাত, যাহা ঐ কাবেলিয়াতের নিম্নে অবস্থিত। বস্তুতঃ এই জামাতের দৃষ্টি ঐ ঘর হইতে বাহিরে নিক্ষিপ্ত হয় নাই, যে জন্য তাঁহারা সিফাতকে
১. সত্য পথপ্রাপ্ত আলেম। ২. জ্ঞানরূপ পর্দার। ৩. আলাহ্তায়ালার জাতী তাজালী বা নূর।