মুকাশিফা-আট
জানা উচিত যে, কাবেলিয়াতে-উলা ১ যাহার ব্যাখ্যা করা হয়- 'হকীকতে মোহাম্মদী' দ্বারা, উহা হইল জাতী কাবেলিয়াত ২। বিশেষত ঐ এলেমের দিক দিয়া, যাহা সাধারণভাবে এই সমস্ত কামালাতের (পূর্ণতার) সহিত সম্পৃক্ত যাহা কালামের শান, বরং আল কোরআনে ইহা বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। আর এই কাবেলিয়াত হইল রব্ব মোহাম্মদী স.। অবশ্য কোন কোন সুফিদের অভিমত হইল আঁ-হজরত স. এর রব হইলেন শানুল-এলেম, যাহার অর্থ ইহাই। আর এই কাবেলিয়াতে-উলা এর দিক দিয়া ফায়দা (উপকার) পেঁৗছান, নবী করীম স. এর নেসবতের (সম্পর্কের) সহিত সম্পৃক্ত। যাহারা তাঁহার স. পরিপূর্ণ অনুরসণকারী, তাঁহারাও এই যোগ্যতার আংীশক অংশীদার। আর পূর্ববর্তী উলুল আজম ৩ এবং উলুল আজম ব্যতীত যে সমস্ত আম্বিয়া ও রসুলগণ চলিয়া গিয়াছেন, তাঁহারা আমাদের পয়গাম্বর স. ব্যতীত, কাবেলিয়াতে জাতের অন্যান্য যাবতীয় সিফাতের সহিত সম্পৃক্ত। তাঁহার এই কাবেলিয়াত (যোগ্যতা) এর দ্বারা স্ব স্ব যোগ্যতা ও মর্যাদা অনুসারে ফয়েজ প্রাপ্ত হন। আর যে জামাত তাঁহাদের কদমের (পায়ের) উপর, তাঁহারাও ঐ নূরের অংশীদার। কিন্তু উহার হকীকত হইল সমস্ত সিফাত যাহা এই কাবেলিয়াতে আখীরাহ্ ৪ এর অন্তভুর্ক্ত আর এই কাবেলিয়াত (যোগ্যতা) হইল আলাহ্ জালা শানুহু এর জাত ও সিফাতের মধ্যে বরযখ স্বরূপ। আর কাবেলিয়াতে উলা জাত, সিফাত, শূয়ূনাতে জাতীয়া ৬ এবং উহাদের যোগ্যতার মধ্যে পর্দা স্বরূপ, যাহা এই কাবেলিয়াতের জন্য বিশেষ অংশের ন্যায়। আর বরযখ যেহেতু দুই দিকের সম্পর্ক রাখে, এই জন্য দ্বিতীয় কাবেলিয়াতের জন্য ইহা অবশ্যই পর্দার অনুরূপ। কেননা, উহার শেষ অংশ ঐ সিফাত যাহা জাতের উপর অতিরিক্ত এবং জাতের সহিত অতিরিক্ত ওজুদে (অস্তিত্বে) মওজুদ
১. উত্তম-যোগ্যতা। ২. আসল যোগ্যতা। ৩. মহা সম্মানিত ৪. সর্বশেষ যোগ্যতা। ৫. দুই বিপরীত বস্তুর মিলন স্থানকে বরযখ বলা হয় ৬. আলাহ্তায়ালার গুণাবলীর মূল।