মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

মোহাম্মদী-উল-মাশরাবগণ ১ এই এলমী ও আমলী সম্পদ প্রাপ্ত হইয়াছেন এবং খাস বেলায়েতে মোহাম্মদী ইহারই অংশ। আর যাঁহারা ইহার বিরোধিতা করেন, তাঁহারা যদি কাশফের অধিকারী অলিও হন তবুও তাঁহারা এই বেলায়েতের অংশপ্রাপ্ত হন নাই, বরং তাঁহারা পূর্ববর্তী কোন পয়গম্বরের প্রাপ্ত ফয়েজের অংশীদার, যাহার অধিকারী তাঁহারা ছিলেন। কাজেই তাঁহাদের সায়েরের (ভ্রমণের) শেষ প্রান্ত ঐ নবীর কদম পর্যন্ত। মোহাম্মদী-উল-মাশরাবগণ সমস্ত এলমী ও আমলী কামালাতের একত্রিতকারী এবং কেন্দ্র স্বরূপ। তাই কোন কবির ভাষায়ঃ

সর্বোৎকৃষ্ট গুণ যত আছে মানবের, আপনার স. পবিত্র জাতে আশ্রয় সবের।

দ্বীন ও দুনিয়ার সরদার রসূলুলাহ স. এর উপর যে কিতাব অবতীর্ণ হইয়াছে, উহা সমস্ত ঐশীগ্রন্থের সার-স্বরূপ, যাহা পূর্ববর্তী আম্বিয়াদের উপর নাযিল হইয়াছে। আর তাঁহার স. শরীয়ত অন্যান্য শরীয়তের নির্যাস স্বরূপ। পূর্ণ ফানা এবং পূর্ণ বাকা মোহাম্মদীদেরই বিশেষ বৈশিষ্ট্য। এই জন্য পরিপূর্ণ বাকা (স্থিতি) অর্জন সকল বান্দার পক্ষে সম্ভব নয়। আর ইহা এইরূপ সম্পদ যাহার একমাত্র মালিক হইলেন নবী করীম স. এবং অন্যান্যরা তাঁহার স. তোফায়েলে (মধ্যস্থতায়) ঐ সম্পদ পাইয়া থাকেন। আর তোফায়েলী তাঁহারাই যাঁহারা তাঁহার স. পূর্ণ অনুসারী। তাঁহার স. অনুসরণ ও অনুকরণ ব্যতীত এই সম্পদ লাভ করা খুবই কঠিন, এমনকি অসম্ভব। এই সুউচ্চ মাকাম নিহায়াতুন নিহায়াই (সর্বশেষ প্রান্ত বা স্থান) পর্যন্ত পেঁৗছিবার সহিত সম্বন্ধিত। এই মাকাম কামালে-তানাযযুল ২। ইহার মর্যাদা খুবই উচ্চ।

১. হজরত মোহাম্মদ স. এর পূর্ণ অনুসরণকারী ও তাঁহার পূর্ণ ফয়েজ প্রাপ্ত অলি। ২. অবতরণের শেষ স্থান, যাহা বান্দাদের হেদায়েতের দিকে আহবানের সহিত সম্পৃক্ত।

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।