মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

অসম্পূর্ণ, যদিও উহা ব্যাখ্যা-বিশেষণ দ্বারা করা হয় বা কাশফের দ্বারা। কেননা, আলাহ্‌তায়ালা এরশাদ করিয়াছেন, নিশ্চয়ই আমার এই রাস্তা সোজা। কাজেই তোমরা ইহার অনুসরণ কর এবং অন্য রাস্তার অনুসরণ করিও না। আর সর্বশেষ স্থানে পেঁৗছিবার জন্য আলামত হইল, ঐ সমস্ত হুকুম-আহ্‌কামের পূর্ণ অনুসারী হওয়া এবং ঐ সমস্ত এলেমের জ্ঞানে জ্ঞানী হওয়া। কাশফকে নফসের ১ অনুসারী করা দ্বীনকে মজবুত করার ন্যায় এবং এলহাম ২কে ওহীর ৩ অনুসারী করা ছওয়াবের কাজ। শরীয়তের যে সমস্ত হুকুম-আহকাম হজরত মোহাম্মদ স. এর জন্য নির্ধারিত ছিল, উহা ঐ সমস্ত এলেমের আহ্‌কাম, যাহা জাত পাকের সহিত সম্পৃক্ত। আর উহা ঐ সমস্ত নির্দেশাবলীর উপর আমল করার ফলশ্রুতিই হইল সর্বশেষ মাকামে পেঁৗছান। এইভাবে সমস্ত পয়গম্বরগণ স্বীয় রবের নির্দেশ মত আমল করিয়া ঐ মাকামে উপনীত হন। অতঃপর আলাহ্‌ রব্বুল আলামীন যে জামাতকে সর্বশেষ নবী স. এর অনুসরণের দ্বারা এই সর্বশেষ মাকামে পেঁৗছাইয়াছেন, তাঁহারা এলেম ও আমলে চুল পরিমাণও শরীয়তের বরখেলাফ করেন নাই। যেমন ইহা সত্যানুসারী আলেমদের নিকট প্রতিষ্ঠিত সত্য। তাঁহারা কোন সময় ঐরূপ সীমালংঘন করেন নাই এবং ঐ সত্যজ্ঞান পরিত্যাগও করেন নাই। তাঁহারা যে "এলমে লাদুন্নী" ৪ লাভ করেন, উহাও শরীয়তের জ্ঞানের অনুরূপ ছিল; বরং বলা যায়, ঐ জ্ঞান ছিল শরীয়তসম্মত জ্ঞানের ব্যাখ্যা স্বরূপ। একদা কোন এক ব্যক্তি হজরত খাজা নকশবন্দ (কাঃসিঃ) কে জিজ্ঞাসা করেন, সুলুকের উদ্দেশ্য কি? তখন জবাবে তিনি বলেন, যাহাতে সংক্ষিপ্ত মারেফাত বিস্তারিতভাবে বর্ণিত হয় এবং যাহা দলিল দ্বারা প্রতিষ্ঠিত, উহা যেন কাশফ দ্বারা প্রকাশিত হয়। বস্তুতঃ যে কাশফ শরীয়তবিরোধী ও আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের প্রতিষ্ঠিত উসুলের (নিয়মের) বরখেলাপ, উহা আদৌ গ্রহণীয় নয়। কেননা, ইহা সিরাত্বল মুস্তাকীমের বিপরীত রাস্তা। কেননা, আলাহ্‌তায়ালা মোহাম্মদুর রসুলুলাহ স.কে এই সত্য রাস্তাসহ প্রেরণ করিয়াছেন। যেমন, আলাহ্‌তায়ালা এরশাদ করেন, "নিশ্চয়ই আপনি রসূলদের অন্তর্ভুক্ত, সোজা রাস্তায় আছেন।"

১. শরীয়তের হুকুম-আহকামের। ২. আত্মজ্ঞান বা তত্ত্বজ্ঞান। ৩. আলাহ প্রদত্ত বাস্তবজ্ঞান ৪. আলাহ প্রদত্ত বিশেষ জ্ঞান।

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।