মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

"মা-সেওয়া" ১ দৃষ্টি হইতে কখনও অদৃশ্য হয় নাই, যাহার ফলে তাঁহারা বাধ্য হইয়া উহার অনস্তিত্বের কথা বলিয়াছেন। বস্তুতঃ দর্শনীয় আয়নাটি লুপ্ত আয়না সদৃশ, যদিও উহার এলেম মওজুদ। এই জন্য "মা সেওয়া" এই দুই অবস্থার পরিপ্রেক্ষিতে "ওজুদে-খারিজী" ২ কে নফী (নাই) এবং ছবুত (আছে) হিসাবে স্থির করিয়াছেন। এইজন্য তাঁহাদের ফানা মোকাম্মেল (পূর্ণ) হয় নাই। কেননা তাঁহারা "মা-সেওয়া" সম্পর্কে জ্ঞাত হওয়া সত্ত্বেও অভিষ্ট স্থানে পেঁৗছিতে সক্ষম হন না। মা-সেওয়া সম্পর্কে তাঁহাদের অনভিজ্ঞ থাকা তখনই প্রমাণিত হয়, যখন তাঁহাদের দর্শনীয় বস্তু ঐ আয়নায় আর প্রতিফলিত না হয়। কিন্তু আসলে এইরূপ না হওয়ায়, তাঁহার প্রতিিμয়াও ঐরূপ হয় না এবং তাঁহাদের বাকা (স্থিতিলাভ)ও পরিপূর্ণ হয় না। কাজেই তাঁহাদের কামেল হওয়া, পূর্ণ ফানার উপরই নির্ভরশীল। বস্তুতঃ এই জামাত বাকা লাভের পরেই নিজকে হক মনে করে, আর ইহার মূল কারণ হইল মত্ততা। যদি তাঁহারা পরিপূর্ণ বাকার অধিকারী হইতেন, তবে তাঁহাদের দর্শন সঠিক হইত। উপরন্তু এই জামাত জড় পদার্থের মধ্যেও এলেম (জ্ঞান), কুদরত (ক্ষমতা) এবং অন্যান্য সিফাত (গুণ) আছে বলিয়া বিশ্বাস রাখে। আর তাঁহাদের এই বিশ্বাস "জাতী সিরায়েত" ৩ বস্তুতঃ আলাহ্‌তায়ালা কোন জিনিসের মধ্যে অনুপ্রবেশ করেন না এবং তিনি "সবকিছুকে ঘিরিয়া আছেন"। ইহার অর্থ তাঁহার জ্ঞানের দ্বারা ঘিরিয়া আছেন। আর পবিত্র জাতের পার্থিব জগতের কোনকিছুর সহিত কোন তুলনা নাই। অবশ্য তিনি তাহাদের খালেক (স্রষ্টা), তাহাদের রিজিকদাতা, উহাদের প্রতিপালনকারী এবং মাওলা (মালিক)। এই আলোচনার হকীকত পূর্বে "পানির জাত এবং উহার প্রকৃতি" সম্পর্কীয় নিবন্ধে বর্ণিত হইয়াছে। তাঁহারা তাঁহাদের অর্জিত জ্ঞানের উপর নির্ভর করিয়া এইরূপ উক্তি করিয়াছেন। আলাহ্‌ হককে প্রতিষ্ঠিত করেন এবং তিনিই রাস্তার হেদায়েত দান করেন। কথিত আছে যে, খাজা ইউসুফ হামাদানী র. এর মজলিসে, যিনি হজরত খাজা আবদুল খালেক গাজদাওয়ানী র. এর পীর এবং হজরত খাজেগানদের হালকার সরদার ছিলেন্ত একদিন তাঁহার দরবারে কোন এক ব্যক্তি হালের অবস্থা বর্ণনা করিতে থাকিলে তিনি বলেন, বরং যে খেয়ালের দ্বারা তরিকতের শিশুদের প্রতিপালন করা হয়, বস্তুতঃ উহা শরীয়তের হুকুম-আহকাম এবং ঐ এলেম (জ্ঞান), যাহা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর নবুওয়াত হইতে গৃহীত হইয়াছে এবং ইনসাফ ও স্থিতির দিক দিয়া উহাই সত্যজ্ঞান। অপরপক্ষে, ইহার বিপরীত জ্ঞানই হইল অপরিপক্ক ও ১. আলাহ্‌ ব্যতীত অন্য বস্তু। ২. বাহিরে অন্যকিছুর অস্তিত্ব। ৩. আলাহ্‌তায়ালার জাতের অনুপ্রবেশ।

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।