করিবার জন্য তাঁহার জাত-ই যথেষ্ট, ঐ সিফাতের কারণে শক্তি দ্বারা উহা কর্মে পরিণত করা হয়। এই জন্য, যেরূপে সিফাত-পরিত্যক্ত পানি সম্পর্কে ইহা বলা যায় না যে, উহার সিফাত (গুণ) আসল জাত। বরং সেখানে কেবল জাতের অস্তিত্ব বিদ্যমান আছে এবং সেফাতের আদৌ কোন অস্তিত্ব নাই। একইভাবে আলাহ্তায়ালার জাত সম্পর্কে ইহা বলা যায় না যে, সিফাত হইল আসল জাত। কেননা, সেখানে এমন কোন সিফাত নাই, যাহাতে আয়নিয়াতের (আসলের) হুকুম দেওয়া যাইতে পারে। আর যখন সিফাতকে ধর্তব্যের মধ্যে আনা হয়, তখন সেখানে আর আসল থাকে না, যদিও ইহা জ্ঞানের দ্বারা হোক না কেন। কাজেই জানা গেল যে, কালাম শাস্ত্রবিদদের কথা এবং আলাহ্র অস্তিত্বে অতিরিক্ত সিফাতের অবস্থান কোন কোন সুফিদের উক্তির চাইতে অধিক সমীচীন। তাহারা সিফাতকে আয়ন (আসল-সত্তা) বলে এবং অতিরিক্ত সিফাতের অস্তিত্বকে অস্বীকার করে।
মুকাশিফা- সাত সিফাতের উপর আয়নিয়াতের ১ হুকুম এবং আলাহতায়ালার জাতের উপর তাঁহার সিফাতকে মর্যাদা দেওয়া "হাকীতুল হাকায়েক" পর্যন্ত না পেঁৗছানোরই ফলশ্রুতি। কেননা, আলাহ্তায়ালার জাত এখনও পর্যন্ত ঐ দলের নিকট ঐ সিফাতের পর্দায় দর্শনীয়। বস্তুতঃ তাঁহারা জাতকে সিফাতের আয়নায় দর্শন করেন, এইজন্য আয়নার গোপনীয়তার কারণে; তাঁহাদের দৃষ্টিতে উহা আবৃত থাকায় উহাতে অস্তিত্বহীনতার হুকুম লাগান। যদি তাঁহাদের দর্শন ঐ পর্দার আবরণমুক্ত হইত, তবে তাঁহারা এই সিফাতকে জাত হইতে পৃথক দেখিতেন এবং তাহার অস্তিত্বের কথা বলিতেন। তাঁহাদের 'ওহাদাতুল-ওজুদ' ৩ মতবাদের গোপন তথ্য ইহাই।
১. আলাহ মূল সত্তার বা জাতের। ২. প্রকৃত তত্ত্ব। ৩. অর্থাৎ হামা-উস্ত বা সবই তিনি।