মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশিফা- ছয়

হক-সুবহানাহুর জাত-সিফাতের দিক হইতে স্বয়ংসম্পূর্ণ বরং তিনি নফসে- সিফাত (আসল গুণ) এর অমুখাপেক্ষী। অর্থাৎ সিফাতের মধ্যে যাহা কিছু সন্নিবিষ্ট আছে, জাত-সিফাতের মুখাপেক্ষী না হইয়াও উহার তরবিয়তের (প্রতিপালনের) জন্য যথেষ্ট। যেমন- যে সমস্ত কার্যাবলী সিফাতে হায়াত, এলেম, কুদরত ও এরাদার সহিত সংশিষ্ট, যদি এ সিফাত বিলকুল অবশিষ্ট না থাকে, তবুও জাত একাই উহা সম্পাদনে যথেষ্ট। অবশ্য ইহার অর্থ এই নয় যে, সিফাত আদৌ অবশিষ্ট নাই অথবা কল্পনার জগতে উহা অবশিষ্ট আছে, কিন্তু বাহ্যিক জগতে নাই। কেননা, ইহা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতের বিপরীত। বরং জাতের অমুখাপেক্ষীতা সত্ত্বেও সিফাত বাহ্যতঃ জাতের অস্তিত্বের উপর অতিরিক্তভাবে মওজুদ আছে। যেমন আহলে হকদের অভিমত। একটি দৃষ্টান্তের দ্বারা ইহা পরিষ্কারভাবে বোঝা যায়। যেমন আমি বলি, পানি স্বভাবতই উপর হইতে নিম্নদিকে প্রবাহিত হয়, আর এই প্রবাহকে স্বভাবজাত প্রবাহ বলা হয়। অতঃপর পানির জাত (মূল সত্তা) এলেম, হায়াত, কুদরত এবং এরাদার কাজ করে। কেননা, যদি এই এলেম (জ্ঞান) রাখা হয়, তবুও উহা নিম্নমুখে ধাবিত হয়। আর এরাদার উদ্দেশ্য হইল-দুইটি সমান গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কোন একটিকে নির্দিষ্ট করা। এই হরকতে-এরাদীয়ার (ইচ্ছাকৃত হরকত বা নড়াচড়া) দ্বারা হায়াত ও কুদরতের কাজও হইয়া থাকে। এইভাবে যখন ঐ পানি নিচের দিকে প্রবাহের ফলে জীবজন্তুর অংশ হইয়া যায়, তখন উহা স্বভবজাত প্রবাহের সাথে সাথে অতিরিক্ত গুণেও গুণান্বিত হয় এবং স্বভাবজাত হওয়া সত্ত্বেও ঐ সমস্ত কার্যাবলীকে অতিরিক্ত সিফাত হিসাবে গণ্য করে। আলাহ্‌র মেছাল (উদাহরণ) খুবই উচ্চ। তাঁহার জাত-সিফাতের অমুখাপেক্ষী হওয়া সত্ত্বেও ইলাহ (উপাস্য) হওয়ার কারণে, অতিরিক্ত-অবশিষ্ট সিফাতের সহিত সম্পৃক্ত। আর যে সমস্ত কার্যাদি সম্পন্ন

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।