মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

এজাজতের পরে উক্ত নূরের সহিত তিনি তালেব (অন্বেষণকারী)দিগকে বহুর মধ্যে এককের দর্শনের শিক্ষা দেন এবং এরশাদ ও তাকমীলের মাকামে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হন। যাহার ফলশ্রুতিতে তাঁহার একবার সোহবতের ফলে, তালেবদের এতই উপকার হইত যাহা কষ্টকর রিয়াজাত ও মুজাহিদার (সাধনার) দ্বারাও লাভ করা সম্ভবপর হইত না। ইহা ছাড়াও তিনি আকতাবদের (কুতুবদের) মাকামেরও পূর্ণ অধিকারী ছিলেন। তিনি হজরত ওমর ফারূক রা. এর বিশেষ তরিকায় ঊর্ধ্বজগতের দিকে মোতাওয়াজ্জোহ্‌ হন এবং সুলুকে আফাকীর (ঊর্ধ্বজগতে পরিভ্রমণ) সর্বশেষ স্তর অতিμম করেন। এই সময় তিনি আলাহ্‌তায়ালার বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হন এবং সুলুকে আফাকীর রাস্তা তাঁহার সম্মুখে খুলিয়া যায় এবং এই রাস্তায় তিনি তাঁহার প্রতিপালনকারী 'এসেম' (নাম) পর্যন্ত পেঁৗছান। আর সেখানে পেঁৗছানোর পর তিনি বেলায়েতে শাহাদাত এবং সিদ্দিকিয়াতের দরজা প্রাপ্ত হন। তিনি এই রাস্তায় গায়েবে জাত (অদৃশ্য সত্তা) পর্যন্ত গমন করেন এবং সর্বশেষ বিন্দুতে বিলীন হইয়া এই শাহাদাতে-উজমার (সর্বোত্তম-দর্শনের) দ্বারা সৌভাগ্যশালী হন। যে সম্পর্কে হজরত আলী রা. হজরত ইমাম হাসান রা. কে বলেন, "আমার এই পুত্র-সরদার।" হজরত ইমাম হাসান রা. এই বিন্দুতে, এই কারণেই বিলীন হন। এই বিন্দুতে এক ধরনের বাকা (স্থিতি) আছে, যাহা কুতুবে-মাদারের বাকার অনুরূপ। হজরত খাজা নকশবন্দ র.ও এইরূপ বাকার অধিকারী ছিলেন এবং এই পথে গায়েবে-জাতে পেঁৗছান যে পথে খুব কম অলিই গমন করিয়াছেন। বস্তুতঃ এইরূপ বুলন্দ মকছুদ (উচ্চ-আশার স্থান) পর্যন্ত পেঁৗছানো বিশেষ বিশেষ অলিদের জন্য খাস। বিশেষতঃ খাঁটি প্রেমিক না হওয়া পর্যন্ত এই রাস্তায় গায়েব পর্যন্ত পেঁৗছানো সম্ভব নয়। পরিপূর্ণ প্রেমিক না হওয়া পর্যন্ত এই মরতবা হাসিল হয় না। বস্তুতঃ সুলুকের রাস্তায় উন্নতি করিয়া এই নিহায়াহ্‌ (শেষস্তর) পর্যন্ত পেঁৗছানো খুবই কঠিন কাজ; এমনকি অসম্ভবও। অবশ্য প্রেমাস্পদ (আলাহ্‌) যদি তাঁহার শক্তিশালী জজবায় (আকর্ষণে) আকর্ষিত করিয়া মকছুদ (গন্তব্য স্থান) পর্যন্ত পেঁৗছাইয়া দেন, তবে তো খুশীর কথা। এমতাবস্থায় শান্তিপ্রিয় ব্যক্তিদেরকে তাঁহাদের শান্তিপ্রিয়তার জন্য ধন্যবাদ।

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।