মুকাশিফা-পাঁচ বর্তমানে ঐ সমস্ত হজরত, নকশবন্দিয়া তরিকার বড় বড় অলিদের সমতুল্য। আমাদের শায়েখ মাওলানা মালাযানা (আমাদের আশ্রয়স্থল) সম্মানিত শায়েখ ও আরিফে আমিল ও আকমাল মোহাম্মদ বাকী র. (আলাহতায়ালা তাঁহাকে বাকী ও মাহফুজ রাখুন) যিনি নিহায়াতুন-নিহায়াহ এবং বেলায়েতের শেষ দরজায় পেঁৗছিয়াছেন। তিনি হইলেন কুতুবে দায়েরাহে বেলায়েত ১, মাদারে-খালায়েক 2, কাশিফে-আসরার ৩, আহলে-হক ৪, মহব্বতে জাতিয়ার ৫ মধ্যে পূর্ণতাপ্রাপ্ত, মুহাককিক, কামালাতে-বেলায়েত মোহাম্মদীর একত্রিতকারী, আহলে এরশাদ ও হেদায়েতের ৬ স্তম্ভ স্বরূপ এবং দরজে নিহায়েত ফীল বিদায়েত ৭ তরিকার মোর্শেদ, যুবদাতুল' আরেফীন ও কুদওতুল মুহাককিকীন। আফসোস যদিও করে দুনিয়ার লোক, তবুও গোপন থাক প্রেমের আলোক। আমি কিন্তু করিলাম ইহার বয়ান, ব্যথিত না হয় যেন কাহারো পরাণ।
শায়েখানা মাওলানা মালাযানা, শায়েখ-আজল আরিফে-কামিলে আকমল মোহাম্মদ বাকী (আলাহ্ তাঁহাকে বাকী ও নিরাপদ রাখুন) প্রাথমিক অবস্থায় প্রকাশ্য শায়েখের শিক্ষা ব্যতীত খাজেগানদের সাহচর্যে আসিয়া জজবার মাকামে তিনি এক প্রকার স্থায়িত্ব এবং বহুর মধ্যে এককের দর্শন লাভ করেন। এমতাবস্থায় তাঁহার বাতেন (গোপন অবস্থা) নিহায়াতুন্নিহায়ার ঐ নূরে পরিপূর্ণ ও আলোকিত হইয়া যায়, যাহার সহিত কুতুবে-এরশাদের মাকাম সম্পৃক্ত। বস্তুতঃ প্রকাশ্য শায়েখের ১. বেলায়েতের বৃত্তের কুতুব। ২. সৃষ্ট জগতের কেন্দ্রবিন্দু। ৩. গোপন তথ্যের প্রকাশকারী। ৪. সত্যের সেবক। ৫. খালেস আলাহ্র মহব্বত। ৬. লোকদিগকে সৎপথ প্রদর্শনকারী। ৭. সর্বশেষ বস্তুকে সর্বাগ্রে প্রবিষ্টকারী।