নিকট হইতে ফরদিয়াতের ১ নেসবতও হাসিল করেন এবং ফরদিয়াতের রাস্তায় তিনি গায়েবে-হুইয়াত (অদৃশ্য সত্তা) পর্যন্ত পেঁৗছান। এই দুইটি নেসবতের আধিক্য- যাহা প্রকৃতপক্ষে সৃষ্টি জগতের সহিত সম্পর্কহীনতা ব্যতীত আর কিছুই নয়, তাঁহার তাকমীল ও এরশাদের জন্য অন্তরায় স্বরূপ ছিল। অন্যথায় তাকমীলের ২ মাকাম তাঁহার জন্য পূর্ণ মাত্রায় ছিল।
মুকাশিফা-চার হজরত খাজা নকশবন্দ র. খাজেগানদের জজবা (আকর্ষণ) হাসিলের পর সুলুকে ফাওকানীর ৩ দিকে মনোনিবেশ করেন। অতঃপর তিনি সুলুকের সর্বশেষ প্রান্তে পেঁৗছিয়া ফানা ফিলাহ ও বাকা-বিলাহর বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হন। আর ইহা হইল বেলায়েতের মর্তবা। অতঃপর তিনি শাহাদাতের (দর্শনের) মাকামে পেঁৗছান, যাহা বেলায়েতের উপর অবস্থিত। আর ইহার সহিত বেলায়েতের মাকামের ঐরূপ সম্পর্ক; যেরূপ সম্পর্ক তাজালীয়ে জাতির (আসল তাজালীর) সহিত তাজালীয়ে-সুরীর (প্রতিবিম্বজাত তাজালী)। অতঃপর তিনি সিদ্দিকিয়াতের মাকামে পেঁৗছান। কামাল ও তাকমীলের দরজা হাসিল করা সত্ত্বেও তিনি মা'য়ীয়াতে জাতির রাস্তায় গায়েব-হুইয়াতের জাত পর্যন্ত পেঁৗছান। আর উহা ঐ রাস্তা, যে রাস্তায় হজরত আলী (কাররামুলাহু অজহাহু) আলাহ্র নৈকট্য লাভ করেন। আর তিনি হজরত আলী রা. এর রঙে ইহার শেষবিন্দুতে ফানা প্রাপ্ত হন। আর হজরত আব্দুল কাদের জিলানী র.ও ইহার দ্বারা বেলায়েতে খাসসায়ে মোহাম্মদী স. এর শেষ প্রান্তে পেঁৗছান। এই শেষ প্রান্তে বাকা পয়দা করিয়া, আঁ- হজরত স. এর মর্তবা হইতেও হিসসা (অংশ) প্রাপ্ত হন। ঐ সমস্ত আকাবিরদের (বড় অলি) জন্য এই মাকামে বাকার একটি বিশেষ ধরন আছে, যদ্দ্বারা তালেবগণ (অনুসন্ধানকারীগণ) উপকৃত হইয়া থাকেন। ১. ফরদিয়াতঃ কামালাতে বেলায়েত ও কামালাতে নবুওয়াত এর মাকামধারী অলি। ২. তাকমীলঃ সালেককে জজবা ও সুলুক উভয় রাস্তায় শিক্ষা দিয়া পূর্ণতা দান করার মত ক্ষমতাসম্পন্ন অলি। ৩. ঊর্ধ্বজগতে পরিভ্রমণ।