মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইমামে আজম কুফী র. এই মাকামের কুতুবদের অন্যতম নেতা ছিলেন। আর হজরত খাজা র. যদিও এই মাকামের কুতুব ছিলেন না, তথাপিও তিনি এই মাকামের বহু অংশের অধিকারী ছিলেন। দ্বীনের সাহায্য এবং মিলাতের প্রচলন এই মাকামেরই ফলশ্রুতি। এই জন্য তাঁহাকে নাসিরুদ্দিন বা ধর্মের সাহায্যকারী বলা হয়। ইহার সহিত তিনি তাঁহার বুজুর্গ পিতা ও পিতামহ হইতে একটি নেসবত (তরিকার সম্পর্ক) হাসিল করেন। বস্তুতঃ এই বুজুর্গ খান্দানের শরাফতীর কারণেই এই দুষ্প্রাপ্য সিলসিলার চেরাগ (বাতি) আজও প্রজ্জ্বলিত রহিয়াছে। আলাহ্‌তায়ালা তাঁহাদের সকলকে আমাদের পক্ষ হইতে উত্তম বিনিময় প্রদান করুন। এই সমস্ত বুজুর্গদের হেদায়েতের আলো আমাদের ন্যায় মূঢ়দিগকে অজ্ঞতার অন্ধকার ও গোমরাহীর হয়রানী হইতে মুক্ত করিয়াছে এবং আসল গন্তব্য স্থানের রাস্তা দেখাইয়াছে। যদি তাঁহাদের হেদায়েত না হইত, তবে আমরা হালাক হইয়া যাইতাম। আর যদি তাঁহাদের সাহায্য না হইত, তবে আমরা দুর্গের মধ্যে অন্তরীণ অবস্থায় অবস্থান করিতাম। ইয়া আলাহ্‌! তুমি আমাদিগকে তাঁহাদের মহব্বতের উপর সূদৃঢ় রাখ। আর তোমার হাবীব নবী (আলায়হিস্‌ সালাতু ওয়াস সালাম ওয়া আ'লা আলিহি ওয়া আসহাবিহি) এর সম্মানে, আমাকে ঐ সমস্ত বুজুর্গদের অনুসরণের উপর দৃঢ়তা নসীব কর। (আমীন)।

মুকাশিফা-তিন হজরত খাজা মোহাম্মদ পারসা (কাদ্দাসা সিররুহুল আকদাস) হজরত খাজা নকশবন্দ র. এর সম্মানিত সাথীদের অন্যতম ছিলেন। তিনি জজবা ও সুলুকের সহিত রাস্তা অতিμম করেন। তিনি ফানাফিলাহ ও বাকাবিলাহের হকীকত (মূল) পর্যন্ত পেঁৗছান এবং বেলায়েত ও শাহাদাতের মর্যাদা পর্যন্ত উপনীত হন। হজরত খাজা নকশবন্দ র. বলেন, আমি তাঁহাকে জজবা ও সুলুক উভয় তরিকার শিক্ষা প্রদান করি। তিনি তাঁহার সম্পর্কে আরো বলেন, আমর কাছে যাহা ছিল, সে আমার নিকট হইতে সবই গ্রহণ করে। এতদসংগে তিনি মাওলানা আরিফের র.

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।