মুকাশিফা- দুই সাইয়্যেদুল মুহাককিকীন নাসিরুদ্দিন হজরত খাজা ওবায়দুলাহ র. ঐ সমস্ত বুজুর্গদের জজবার মাকামে উচ্চ শানের অধিকারী ছিলেন। সেখানে পূর্ণ ফানার অবস্থা প্রাপ্তির পর তিনি খাস বাকার অধিকারী হন এবং এই বাকার কারণে নূরে ফাওকানী, যাহা নিহায়েতুন নিহায়াহ্ (অন্তের অন্ত) এর নুকতাহ (বিন্দুর) দ্বারা পেঁৗছিয়া ছিলেন; যেমন পূর্বে আলোচিত হইয়াছে। তিনি বহুর মধ্যে একক এর এইরূপ দর্শক ছিলেন যে, যেন বহুর পর্দা মাঝখানে ছিল না। আর সুলুকে আফাকীকেও তিনি ঐ এসেম (নাম) পর্যন্ত পেঁৗছান, যাহা তাঁহার মাবদায়ে- তা'আয়ূন ১ ছিল। কিন্তু তিনি ঐ এসেমে (নামে) ফানা (বিলীন) হন নাই বরং ঐ জজবার মাধ্যমে পূর্বোক্ত ফানা ব্যতীত অন্য এক ধরনের ফানা হাসিল করিয়াছিলেন। অতঃপর এই সুলুক পূর্ণ করিবার পর বিশেষ ফানার সহিত, যাহা জজবার মধ্যে সৃষ্টি হইয়াছিল, খাস ইলকার (পতনের) দ্বারা নূরে-ফাওকানীর আধিক্যের সহিত, উহার সামর্থ্যবান ব্যক্তিদের তরবিয়ত (প্রতিপালন) করিতেন। আর তাহাদিগকে হক তায়ালা ব্যতীত অন্যের গেরেফতারীর (বন্ধন) সংকীর্ণতা হইতে মুক্তি দিতেন। বস্তুতঃ মা'য়ীয়াতে-জাতিয়ার ২ তরিকার দ্বারা হজরত ওসমান যিন্নুরাইন রা. ও হজরত আলী রা. নিহায়াতুন-নিহায়াহ ৩ পর্যন্ত পেঁৗছান। হজরত খাজা ইহা হইতে পরিপূর্ণ অংশ প্রাপ্ত হন। তিনি এই রাস্তায় গায়েবে-জাতের (অদৃশ্য-সত্তার) সহিত সম্পর্কিত ছিলেন এবং এই কামাল (পূর্ণতা প্রাপ্তি) ও তাকমীল (সালেককে জজবা ও সুলুকের উভয় পথে শিক্ষা দিয়া পূর্ণতা দান করার মত ক্ষমতাসম্পন্ন অলি) প্রাপ্তির পরেও তিনি বারোজন আকতাবের সহিতও পূর্ণ অংশ রাখিতেন। আর ইহা গায়েবের এমন একটি মাকাম (স্থান) যাহা অতুলনীয় এই মাকামের জন্য মহব্বতে-জাতির (আসল মহব্বত) একটি বিশেষ ধরন হাসিল হওয়া একান্ত কর্তব্য। দ্বীনকে প্রচার করা এবং শরীয়তের হুকুম-আহ্কামকে জারী করা এই মাকামের সহিত সম্পৃক্ত। ১. মাবদায়ে তা'আয়ূন বা স্বীয় সত্তার পরিচয় লাভ। প্রত্যেক মানব আলাহ্পাকের এক এক সিফাতের মূল হইতে সৃষ্ট। এইজন্য উক্ত সিফাতই উক্ত মানবের প্রতিপালনকারী এসেম। উক্ত এসেম বা নামের মূল স্থানে পেঁৗছিলে স্বীয় সত্তার পরিচয় লাভ হয়। ২. নিছক জাত বা আলাহ্র সহিত সম্পর্ক। ৩. সমাপ্তির শেষ প্রান্ত।
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।