তরিকা হইতে ফায়দা হাসিল করেন। তাঁহার বুজর্গ পিতা খাজা হাসান আত্তার র. এবং অন্যান্য খলিফাগণও এই রাস্তায় পরিভ্রমণ করেন এবং তাঁহাদের মুরিদদিগকেও এই পথে পরিচালিত করেন। হজরত খাজা আহবার র. মাওলানা খাজা ইয়াকুব চরখী র. হইতে এই তরিকার অংশ লাভ করেন। আজও তাঁহার খলিফাগণ এই তরিকার বরকতে পরিপূর্ণ। আর এই রাস্তায় যে নূর এখনও তাঁহাদের নিকট আসে, উহা দ্বারা তালেবগণ ১ ফায়দা প্রাপ্ত হন। হজরত মাওলানা ইয়াকুব চরখী র. জজবার দ্বারা গায়েবের দিকে উলিখিত সায়েরে আনফুসীর দ্বারা মোতাওয়াজ্জোহ্ বা মনোযোগী। বস্তুতঃ জানা গেল যে, হজরত খাজেগানদের র. জজবা দুই প্রকারের। একটি ঐ জজবা যাহার বর্ণনা এই গ্রন্থের প্রারম্ভে প্রদত্ত হইয়াছে, আর দ্বিতীয় জজবাটি হইল মায়ীয়াতের রাস্তায়। আর এই খাস জজবার রাস্তায় সালেকদিগকে পরিচালিত করাই হইল হজরত আলাউদ্দিন আত্তার র. এর বিশেষ বৈশিষ্ট্য। অবশ্য যদিও বড় বড় অলিগণ এই রাস্তায় পরিভ্রমণ করিয়াছেন, কিন্তু তাঁহারা কোন তরিকার সৃষ্টি করেন নাই। তরিকা সৃষ্টি করা এবং উহা পরিচালনা করাই হইল তাঁহার শ্রেষ্ঠতম কৃতিত্ব। হজরত খাজা মোহাম্মদ পারসা র. হইতে বর্ণিত আছে যে, আমি সমস্ত মাখলুককে তাহার প্রকৃত মকছুদে পেঁৗছাইতে সক্ষম। অবশ্য তিনি তাঁহার এই সমস্ত বুজুর্গীর জন্য যাঁহার নিকট ঋণী, তিনি হলেন খাজা আলাউদ্দিন আত্তার র.। আর প্রকৃত ব্যাপার এই যে, হজরত খাজা আত্তার র. এই সিলসিলার মধ্যে অধিক বরকতের অধিকারী। আজ পযর্ন্ত এই তরিকার সকলেই চাই তাঁহারা আত্তারীয়া-ই হউন বা আহরারীয়া, সকলেই তাঁহার হেদায়েতের রৌশনীতে হেদায়েতপ্রাপ্ত হইয়াছেন। আর তাঁহার প্রবর্তিত তরিকাই প্রকৃতপক্ষে সালেকদের জন্য ফায়দা প্রদানকারী। শেষ নবী হজরত মোহাম্মদ স. এর মায়ীয়াতের ২ রাস্তায় মানবদিগকে হেদায়েতের জন্য এই পৃথিবীতে আগমন করেন। আর হজরত আবু বকর সিদ্দিক রা. এবং হজরত ওমর ফারূক রা.ও এই রাস্তায় নিচে অবতরণ করেন। কাজেই, জজবার দুইটি অবস্থার বুজুর্গী প্রসংগে জানা গেল। কেননা, রসুলুলাহ স. এর উরুজের ৩ রাস্তাই হইল প্রথম জজবা এবং নুজুলের ৪ রাস্তা হইল- দ্বিতীয় জজবা।
১. আলাহর অনুসন্ধানকারীগণ। ২. আলাহ্তায়ালার সহিত একান্ত মহব্বত বা প্রেম। ৩. ঊর্ধ্বগমন, আলাহ্তায়ালার সান্নিধ্য পেঁৗছানোর রাস্তা। ৪. নিম্নে অবতরণ যাহা মাখলুকের হেদায়েতের জন্য একান্ত প্রয়োজন।