এর নিকট পেঁৗছে, যিনি ছিলেন খাজেগানদের ১ সরদার। তাঁহার নিকট পেঁৗছিয়া এই নেসবতটি জজবা ও সুলুকে আফাকীর রাস্তায়, যাহা হজরত ইমাম জাফর সাদেক র. এর বৈশিষ্ট্য প্রকাশ পায়্ত অন্যান্য সায়ের (আত্মিক ভ্রমনের রাস্তা) হইতে প্রাণবন্ত হয়। তিনি এই রাস্তায় উন্নতি করিয়া সিদ্দিকিয়াতের মাকাম পর্যন্ত উন্নীত হন এবং কামাল ও তাকমীলের (পূর্ণতা প্রাপ্তিতে) বুলন্দ মরতবার অধিকারী হন। তিনি আকতাবদের ২ও অন্যতম প্রধান ছিলেন। হজরত খাজা নিহায়েত ৩কে ইয়াদ- দাশ্ত ৪ এর সহিত বর্ণনা করেন। ইয়াদ-দাশ্ত এর অর্থ বিস্তারিতভাবে এই রেসালায় ইনশাআলাহ্ বর্ণিত হইবে। হজরত খাজার পর হইতে খাজা নকশবন্দ র. পর্যন্ত এই সিলসিলার মাশায়েখগণ জজবার দ্বারা গায়েব (অদৃশ্য সত্তা) পর্যন্ত সায়েরে আনফুসীর অভ্যন্তরীণ রাস্তায় পরিভ্রমণ করিয়া স্ব স্ব যোগ্যতা অনুযায়ী অংশ প্রাপ্ত হন। অতঃপর হজরত খাজা নকশবন্দ র. এর প্রকাশকাল নিকটবর্তী হয়। হজরত খাজা বুজর্গ তাঁহাকে রূহানীয়াতের রাস্তায় তরবিয়ত (প্রতিপালন) করেন; যাহার ফলে তিনি ঐ নেসবতটি জজবা ও সুলুকের মাধ্যমে হুবহু প্রাপ্ত হইয়া পূর্ণতার অধিকারী হন। অতঃপর তাঁহার খলিফাদের মধ্যে খাজা আলাউদ্দিন আত্তার র. ও খাজা মোহাম্মদ পারসা র. এই নেসবতটি হাসিল করিয়া তাঁহার তরবিয়তের দ্বারা ধন্য হন। হজরত খাজা আলাউদ্দিন র. বেলায়েত, শাহাদাত ও সিদ্দিকিয়াতের নেসবতে সিদ্ধিলাভের পরে ও মায়ীয়াতে জাতীয়ার রাস্তায় জাতে-গায়েব পর্যন্ত গমন করেন এবং তথায় বাকা (স্থিতি) লাভ করেন। যাহার ফলশ্রুতিতে তিনি কুতুবে এরশাদে ৫ পরিণত হন। কেননা, কুতুবিয়াতে এরশাদ বরং কুতুবে মাদার হওয়ার জন্য এই বিশিষ্ট মর্যাদার অধিকারী হওয়া একান্ত প্রয়োজন। কেননা, এই মাকামে যতক্ষণ না ফানা ও বাকা লাভ হয় ততক্ষণ পর্যন্ত কুতুবিয়াতের স্থানে পেঁৗছানো যায় না। এই উদ্দেশ্যে উপনীত হওয়ার জন্য হজরত খাজা বিশেষ একটি তরিকার সৃষ্টি করেন; যাহাকে তাঁহার খলিফাগণ এইরূপে বর্ণনা করেনঃ "সবচাইতে নিকটতর তরিকা হইল, আলাউদ্দিনের তরিকা।" আর ইহা নিশ্চিত যে, এই তরিকাটি নিহায়াতুন-নিহায়াহ (সমাপ্তির শেষ প্রান্তে) পর্যন্ত পেঁৗছিবার জন্য সবচাইতে নিকটতম। বড় বড় অলিদের অনেক কম ব্যক্তিই এই সম্পদ প্রাপ্ত হইয়াছেন। ঐ ব্যক্তির মরতবা কত অধিক যিনি এই বুলন্দ মকছুদ হাসিলের জন্য তরিকার প্রচলন করেন। হজরত খাজা মোহাম্মদ পারসা র. ও হজরত মাওলানা ইয়াকুব চরখী র. হজরত খাজা আলাউদ্দিন র. এর সোহবতে এই ১. আলাহ্তায়ালার নৈকট্য প্রাপ্ত সম্মানিত অলিগণ। ২. কুতুবের বহুবচন আকতাব। ৩. সর্বশেষ মাকাম। ৪. সর্বক্ষণ আলাহর স্মরণ বা জিকির। ৫. কুতুবগণের পথ প্রদর্শনকারী। ৬. কুতুবদের সরদার।
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।