মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ফারুক রা. এর রাস্তার অনুসারী ছিলেন। মনে হয় তাঁহারা হজরত রসুলুলাহ স. এর বাণী শ্রবণ করেন নাইঃ "আমার পরে আর যদি কেহ নবী হইত, তবে সে হইত ওমর রা."। যদি তাঁহার তরিকার মধ্যে তাকমীল (পূর্ণতা প্রাপ্তি) ও ইফাদাহ (ফায়েদা প্রাপ্তি বা উপকার) না থাকিত, তবে মাকামে নবুওয়াতের (নবুওয়াতের স্থানের ) সহিত তাঁহার সম্পর্ক কি? হুঁশিয়ার! অজ্ঞ লোকদের মধ্যে পরিগণিত হইও না। হজরত আবুবকর সিদ্দিক রা. এর পরে এই নেসবত ১ হজরত সালমান ফারসী রা. লাভ করেন এবং তিনি অভ্যন্তরীণ রাস্তায় গন্তব্যস্থানে পেঁৗছান। অতঃপর উহা অবিকৃত অবস্থায় হজরত কাসেম ইবন মোহাম্মদ ইবন আবুবকর রা. লাভ করেন। অতঃপর এই নেসবত হজরত ইমাম জাফর সাদেক র. তাঁহার নানা হজরত কাসেম র. হইতে প্রাপ্ত হন। হজরত জাফর সাদেকের র. এই উক্তিঃ 'আবুবকর আমাকে দ্বিতীয়বার জন্ম দিয়াছে' দ্বারা এ দুইটি বেলায়েতের দিকে ইশারা করা হইয়াছে যে, 'ঐ ব্যক্তি মালাকুতিস সামা ওয়াতি ওয়াল আরদির ২ মধ্যে প্রবেশ করিতে পারে না, যে দ্বিতীয় বার জন্ম না নেয়।' বস্তুতঃ হজরত ইমাম জাফর সাদেক র. তাঁহার বুজর্গ পিতা ও পিতামহদের নিকট হইতে নূর হাসিল করেন এবং তিনি সুলুকে ফাওকানীর সহিত সম্পর্কিত ছিলেন। এই জন্য জজবা হাসিলের পর সুলুকে ফাওকানীর মাধ্যমে মকছুদ পর্যন্ত পেঁৗছান এবং এইরূপে দুইটি নেসবতের জামে বা একত্রকারী হন। অতঃপর এই নেসবতটি হজরত ইমাম জাফর সাদেক র. হইতে গচ্ছিত বস্তু হিসাবে সুলতানুল আরেফীন হজরত বায়েজীদ বোস্তামী র. এর নিকট রূহানীয়াতের (আত্মিক ) রাস্তায় পেঁৗছায়, যিনি অলিদের তরিকাভুক্ত ছিলেন। সম্ভবতঃ গচ্ছিত বস্তুর এই নূরটি আমানত স্বরূপ তাঁহার পৃষ্ঠে স্থাপন করা হয়, যাহাতে উহা সঠিক মালিকের নিকট পেঁৗছে। এমতাবস্থায় সুলতানুল আরেফীনের দৃষ্টি অন্যদিকে থাকায়, তিনি এই আমানতের দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত এই নেসবতের সহিত তাঁহার কোন সম্পর্ক আছে বলিয়া বুঝা যাইত না। অতঃপর এই নেসবতটি উপরে বর্ণিত প্রিμয়ায় তাঁহার নিকট হইতে শায়েখ খিরকিনী র. এর নিকট পেঁৗছায়। পরে তাঁহার নিকট হইতে শায়েখ আবু আলী ফারমিদী র. এর নিকট পেঁৗছায়। অতঃপর তাঁহার নিকট হইতে উহা হজরত খাজা ইউসুফ র. এর নিকট পেঁৗছায়। অতঃপর এই নেসবতটি উহার বিশিষ্ট আহাল (প্রাপক, অধিকারী) হজরত খাজা আবদুল খালেক গাজদাওয়ানী র.

১. নেসবতঃ সম্পর্ক, তরিকতের মাকাম ও সিলসিলার সহিত সম্পর্ক। ২. আসমান ও জমীনের পবিত্র স্থানসমূহ।

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।