বাকী তিনজন খলিফা দ্বিতীয় রাস্তায় গায়েব (অদৃশ্য সত্তা) পর্যন্ত পেঁৗছিয়াছেন। হজরত আবু বকর সিদ্দিক রা. এর রাস্তা আগেই বর্ণিত হইয়াছে। হজরত ওমর ফারূক রা. এর রাস্তাও ভিন্ন। একইভাবে হজরত ওসমান রা. এর রাস্তাও আলাদা। আর সালেকদের আলাহ্ পর্যন্ত গমনের রাস্তা হইল এই চারিটি। হজরত আলী রা. এর রাস্তাটি অধিক প্রসিদ্ধ। অধিকাংশ সিলসিলা এই রাস্তার মাধ্যমে তাহাদের অভিষ্ট লক্ষ্যে পেঁৗছিয়াছে। এইরূপে হজরত আবুবকর সিদ্দীক রা. এর রাস্তাটি, অন্যান্য সিলসিলার চাইতে খাজেগানদের সিলসিলার সহিত বিশেষভাবে সম্বন্ধিত। কিন্তু বড় বড় মাশায়েখগণ এই সিলসিলা ব্যতীত, অন্যান্য সিলসিলার মাধ্যমে এই পথে গমন করিয়া মকছুদে (উদ্দিষ্ট স্থানে) পেঁৗছিয়াছেন। কেননা, গোপনীয়তার কারণে এই রাস্তায় চলা কিছুটা মুশকিল ছিল। যেমন কোন কবির ভাষায়ঃ আশ্চর্য সালেক এই নকশবন্দিগণ, বিচরণ পথ, যাদের গভীর গোপন।
অপর পক্ষে হজরত আলী রা. এর রাস্তাটি ছিল প্রকাশ্য। যাহার ফলে, তাঁহারই রাস্তাটি অধিক প্রসিদ্ধি লাভ করে। একই রূপে হজরত ওমর ফারুক রা. ও হজরত ওসমান রা. এর রাস্তাদ্বয়ও গোপন ছিল; যাহার ফলে সেই রাস্তায় চলা ছিল কঠিন। যাহার ফলশ্রুতিতে মাশায়েখগণ ঐ তরিকাটি (হজরত আলীর রা.) গ্রহণ করেন। অপরপক্ষে হজরত আলী রা. সবার শেষে ছিলেন। তাই তাঁহার তরিকাটিই অধিক প্রসিদ্ধি ও পরিচিতি লাভ করে। অজ্ঞ ব্যক্তিরা হজরত আলী রা. এর তরিকাকেই পূর্ণ তরিকা মনে করিয়া, অপর তিন জন খলিফার তরিকাকে অপূর্ণ বলিয়া ধারণা করে। তাহাদের এই দুঃসাহসের জন্য আক্ষেপ। কেননা, তাহাদের সুলুক হজরত আলীর রা. মাসলাকের (রাস্তার) উপর আপতিত হইয়াছে। যাহার ফলে, তাহারা হজরত আলী রা. এর তরিকা ব্যতীত অন্যগুলি অস্বীকার ও পরিহার করিয়া মন্দ কর্মে লিপ্ত হইয়াছে। তাই কোন কবির ভাষায়ঃ যে কীট প্রস্তর পুটে রয়েছে গোপন, উহাই তাহার কাছে-আসমান ও ভূবন। এই হাকীর (নগণ্য) অনেক বড় বড় মাশায়েখদেরকে দেখিয়াছে, যাঁহারা হজরত ওমর ফারূক রা. এর রাস্তায় ভ্রমণ করিয়া সুলুক সমাপ্ত করিয়াছেন। এমন কি হজরত আব্দুল কাদের জিলানী গাওছুছ-ছাকালায়েন র. এই রাস্তায় গমন করিয়া গায়েবে জাতের (অদৃশ্য সত্তার) সহিত মিলিত হইয়াছিলেন। তিনি হজরত আলী রা. এর রাস্তায় ফানা ও বাকার অধিক গমন করেন নাই; যাহা বেলায়েতের রাস্তার জন্য প্রথম পদক্ষেপ মাত্র। হজরত শায়েখ আবু সায়ীদ খাররায র. ও হজরত