তরিকার কোন কোন বুজর্গ অলি যাঁহারা সুলক ১ সমাপ্তির পর বেলায়েত ২ শাহাদাত ৩ ও সিদ্দিকিয়াতের ৪ দরজা পর্যন্ত পেঁৗছিয়াছেন; কিন্তু তাঁহারা সর্বশেষ বিন্দুতে উপনীত না হইলেও উহার নূর তাঁহাদের অন্তরকে আলোকিত করিয়াছে। যাহার ফলে তাঁহাদের আত্মিক দর্শন পূর্ণতা প্রাপ্ত হইয়াছে। জজবার এই সম্পদ লাভের পর তাঁহারা সুলুক এখতিয়ার করিয়াছেন। যাহার ফলশ্রুতিতে তাঁহারা দীর্ঘ রাস্তাকে নিমেষের মধ্যে অতিμম করিয়া মনজিলে মকছুদে (গন্তব্যস্থানে) পেঁৗছিয়াছেন। এই হজরতদের তরিকা হজরত সিদ্দিকে আকবর রা. এর সহিত সম্পর্কিত। এখানে উলেখ্য যে, হজরত আবু বকর সিদ্দিক রা. জজবা ও সুলুক লাভের পর যাহা ছিল ঊর্ধ্বজগত সম্পর্কীয় বিষয়, হজরত আমীর আলী রা. এর সহিত যে তরিকা সম্পর্কিত ছিল সে সম্পর্কে তিনি বলেনঃ 'তোমরা আমার নিকট আসমানের রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা কর, কেননা আমি তাঁহার (হজরত আলী রা.) চাইতে এই ব্যাপারে অধিক জ্ঞাত যেমন তোমরা জমীনের রাস্তা সম্পর্কে জ্ঞাত'। আর এই সুলুক সায়েরে আফাকীর ৫ সহিত সম্বন্ধিত। আর ঐ সুলুক যাহা সায়েরে আনফুসির ৬ সহিত সম্পর্কিত; উহার অবস্থা এই যে, যেন উহা জজবার গৃহে পর্দা ঝুলাইয়া, জাতে গায়েব (অদৃশ্য সত্তা) পর্যন্ত পেঁৗছাইয়া দিয়াছে, যদিও তাহার সেখানে গমনের রাস্তা সেইটাই। আর হজরত রিসালাতে খাতেমাহ্ সলালাহু আলায়হি ওয়াসালামও এই রাস্তায় 'নিহায়েত' পর্যন্ত পেঁৗছিয়াছেন। আর সুলুকে ফাওকানী যাহা সায়েরে আফাকীর সহিত সম্পর্কিত যদিও ইহা অাঁ হজরত স. এর মিশকাতে নবুওয়াত ৭ হইতে সংগৃহীত, কিন্তু ইহা হজরত আলী রা. এর জন্য খাস। ১. সুলুকঃ আলাহ্ প্রাপ্তির জন্য দুইটি পথ আছে। যথ্তা সুলুক ও জজবা। আলাহ্পাকের নৈকট্য প্রাপ্তির পথে আত্মিক ভ্রমণ দ্বারা মাকামের অবস্থা, বিস্তৃতি এবং অবস্থান পর্যবেক্ষণ করাকে সুলুক বা আত্মিক ভ্রমণ বলে। ২. বেলায়েতঃ কোন ব্যক্তি সুলুকের পথে গমনকালেঃ ১। তওবাহ (পাপ বিরতি) ২। এনাবাত (সদাসর্বদা আলাহর জিকিরে লিপ্ততা ৩। যোহদ (কামনা, বাসনা ত্যাগ) ৪। অরা (ধর্মভিরুতা) ৫। শোকর (কৃতজ্ঞতা) ৬। তাওয়াক্কাল (আলাহ্র প্রতি নির্ভরশিলতা) ৭। তাসলীম (বিনা আপত্তিতে আলাহ্তায়ালার নির্দেশ গ্রহণ) ৮। রেজা (আলাহ্র ইচ্ছাতে সন্তোষ লাভ) ৯। সবর (চরম বিপদে ধৈর্য ধারণ) ও ১০। কানা'আত (অল্পে তুষ্টি)্ত এই দশটি সিফাত বা গুণ অর্জন করিতে পারিলে আলাহ্পাকের নৈকট্য লাভে সক্ষম হয়। এই দশটি গুণ দশটি লতীফা যথ্তা কলব, রূহ, সের, খফী, আখফা, নফস, আব, আতশ, খাক ও বাদের সহিত সম্পর্কযুক্ত। উক্ত লতীফাসমূহে জাত ও সেফাতের নূর পতিত হইলে, উহা উক্ত গুণসমূহ দ্বারা গুণান্বিত হইয়া নিজের অস্তিত্ব সম্পর্কীয় যাবতীয় বস্তু ভুলিয়া আলাহ্তায়ালার সিফাত ও জাতের নূরে বিলীন হইয়া দৈহিক ও আত্মিক ফানা ও বাকা লাভ করিলে বেলায়েতের মাকাম হাসিল হয়। ৩. আত্মিক দর্শন। ৪. সত্যবাদিতার। ৫. ঊর্ধ্ব জগতে পরিভ্রমণ। ৬. অন্তর্জগতে পরিভ্রমণ। ৭. নবুয়তের তাক বা চেরাগদানী।
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।