মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

তাঁহাদিগকে ঊর্ধ্বগমন হইতে বিরত রাখে। এই জন্য হজরত আমীর আলী রদ্বিয়ালাহু আনহু সুলুক শেষ করিয়া ফানা ও বাকা হাসিল করিয়াছিলেন। উহার পর তিনি এই স্থান হইতে নিষ্ক্রান্ত হইয়া মায়ীয়াতে-জাতীয়ার (আলাহ্‌র জাতের) রাস্তায় নুকতাহে নিহায়েতে বা শেষ বিন্দুতে পেঁৗছিয়াছিলেন। যদিও ইহার সালেকে মজজুবগণ, মজজুবে সালেকদের ১ চাইতে অধিক উত্তাপ ও জ্বালার অধিকারী হয়, তবুও এই তরিকার সালেকগণ মজজুবদের মর্তবায় পেঁৗছিতে সক্ষম হন না। কেননা, ইহা জজবার ২ সহিত সম্পৃক্ত। এই জন্য অন্যান্য সিলসিলার অলিগণ ফানা ও বাকা ৩ লাভের পর এই মরতবা প্রাপ্ত হইয়া থাকেন। অবশ্য কিছু লোক এই মরতবা লাভের পরেও সেমা ও নাগমার (নাচ-গানের) প্রতি আসক্ত হইয়া পড়েন এবং ইহা দ্বারা উন্নতিও লাভ করেন। অপরপক্ষে এই তরিকার সালেকগণ কেবলমাত্র জজবায়ে-এলাহীর (আলাহ্‌র প্রতি আকর্ষণ) দ্বারাই উন্নতি লাভ করিয়া থাকেন। কেননা এখানে সিফাত ও রংয়ের আধিক্য নাই, যদ্‌দ্বারা উন্নতি করা যায়। বরং জজবাই এখানে প্রবল, যাহা অতি দ্রুত আকর্ষণ করিয়া থাকে। আর এই জজবা সর্বশেষ বিন্দুর সহিত সম্পর্কিত। এই সিলসিলার কোন কোন বুজর্গ অলি এই মাকামে (স্থানে ) উপনীত হইয়া উহার রংয়ে রঙিন হইয়াছেন। আর শেষ পর্যায়ে যাহা হাসিল হয়, তাঁহারা উহা এখানেই প্রাপ্ত হইয়াছেন। হজরত কুতুবুল মুহাককিকীন নাসিরুদ্দিন খাজা ওবায়দুলাহ যিনি খাজা আহরার র. হিসাবে প্রসিদ্ধ, এই জজবার মাকামে নিহায়েত এর (সর্বশেষের ) নূর প্রাপ্ত হইয়াছিলেন, যাহা তাঁহার জীবনী আলোচনাকালে বর্ণিত হইবে। এইরূপে এই

১.যিনি তরিকতের পথে পূর্ণতা প্রাপ্ত অলি, তাঁহাকে মজজুবে-সালেক বলে এবং ইহার নিম্ন পর্যায়ের অলিকে সালেক-মজজুব বলে। ২. জজবাঃ সালেকগণের লতীফাগুলি উপরের দিকে ধাবিত হইয়া আরশের উপরিস্থিত স্ব স্ব মূল স্থানে উপনীত হয়। ইহাকে জজবা বা আত্মিক আকর্ষণ বলে। উক্ত জজবা মোর্শেদ বা অন্য কোন নবী অলির পক্ষ হইতে হইয়া থাকে। উক্ত প্রকার জজবার দ্বারা শত বৎসর ব্যাপী পরিশ্রমের পথ এক নিমেষে অতিμম করা সাধকের জন্য সহজ হইয়া থাকে। নকশবন্দিয়া ও মোজাদ্দেদিয়া তরিকার প্রারম্ভেই এই জজবা লাভ হইয়া থাকে। এতদ্ব্যবীত অন্যান্য তরিকায় সাধনার শেষ পর্যায়ে এই জজবা লাভ হয়। ৩. সৃষ্ট বস্তুসমূহের ইন্দ্রিয়লব্ধ জ্ঞান পূর্ণরূপে তিরোহিত হইবার পর আলাহ্‌পাক সম্বন্ধীয় জ্ঞান লাভ এই অবস্থাকে ফানা বলে। আর বাকা বলে আলাহপাকের এসেম, সিফাত, গুণাবলীর মূল ও পবিত্রতা সম্পর্কে জ্ঞান লাভের পর এমন অবস্থায় উপনীত হওয়া যাহা আকার ইংগিতে বা বাক্যের দ্বারা ব্যক্ত করা যায় না।

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।