মুকাশিফাতে আয়নিয়া
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশিফা-এক

ইহা হজরত খাজেগানে কাদ্দাসালাহু আসরারুহুমদের উচ্চতরিকার বর্ণনা। তোমার জানা আছে যে, তাঁহাদের তাওয়াজ্জোহ্‌ একটি খাস তাওয়াজ্জোহ্‌। বস্তুতঃ এমতাবস্থায় ইসতিহলাক ১ ও ইযমিহলাল ২ কবুল করাকে জজবা ৩ বলে। আর এই জজবা উহার বুলন্দ মরতবার কারণে অন্য কোন জজবাতের সহিত কোনরূপ সম্পর্ক রাখে না এবং উহার সম্পর্ক নুকতাহে-দায়েরাহে-গায়েবের ৪ সহিত পরিপূর্ণরূপে সামঞ্জস্যশীল। কেননা নুকতাহ ৫ হইল নিহায়াতুন-নিহায়াহ ৬ এবং কাবেলিয়াতে জামে'আর ৭ মনশাই তা'আয়য়ূন- যাহার অর্থ হইল তা'আয়য়ূন-ই- মোহাম্মদী সলালাহু আলায়হি ওয়া-সালাম এর সহিত সম্পৃক্ত। আর এই কারণেই বলা যায়, এই তরিকায় নিহায়েত ৮ বিদায়েতের ৯ মধ্যে নিহিত। আর এই জন্য এই মজবুত তরিকার আকাবিরদের ১০ সায়ের ফিলাহ ১১ অর্জিত হওয়ার পর, সীমাহীন উন্নতি হাসিল হইয়া থাকে। তাঁহাদের এই পিপাসা কখনই প্রকাশ পায় না এবং তাঁহারা ঐ বিন্দুর মধ্যে ফানা ও বিলীন হইয়া যান। বরং এমতাবস্থায় তাঁহারা স্বীয় যোগ্যতা অনুসারে বাকার (অস্তিত্বের) সৃষ্টি করেন। আর এই নুকতায় পেঁৗছানোর জন্য বেলায়েতে মোহাম্মদী (সলালাহু আলায়হি ওয়াসালাম) এর সহিত সম্পর্ক থাকা একান্ত প্রয়োজন এবং এই নুকতায় স্থির থাকার অর্থই হইল- সর্বসাধারণকে সত্যের দিকে আহবান করা। এই মাকামে উহার পরিপূর্ণ উত্তরাধিকারীগণ তাঁহাদের অনুসরণের যোগ্যতানুসারে ফানা ও বাকার (অস্তিত্বের ও অনস্তিত্বের) অংশ প্রাপ্ত হইয়া থাকেন। ইহা অন্যান্য সালেকদের বিপরীত পথ, কেননা তাঁহাদের সুলুক (গমনের পথ) জজবার পূর্বে অবস্থিত অথবা এই জজবা ছাড়া অন্য কোনরূপ জজবা তাঁহাদের সুলুকের পূর্বে নিহীত। আর তাঁহারা যখন এই সুলুকের শেষপ্রান্তে উপনীত হন, তখন তাঁহাদের মধ্যে এক প্রকার স্থবিরতার সৃষ্টি হয়, যাহা ১. নিজের অস্তিত্বকে বিলীন করা, ২. নিজের স্বকীয়তাকে মিশ্রিত করা, ৩. আকর্ষণ. ৪. অদৃশ্য বৃত্তের বিন্দু, ৫. বিন্দু ৬. চরম শেষাবস্থা, ৭. পূর্ণ যোগ্যতার, ৮. সর্বশেষ অবস্থা, ৯. প্রাথমিক অবস্থা, ১০. নাম করা অগ্রপথিক, ১১. আলাহ্‌র গুণাবলীর মধ্যে ভ্রমণ।

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।