সাম্রাজ্য দখল করে নেয় । তৈমুরের মৃত্যুর পর সাম্রাজ্য আবারো টুকরা টুকরা হয়ে তার বংশধরদের মাঝে ভাগ-বাটোয়ারা হয়ে পড়ে । তৈমুর ছিল শিয়া রাফেজি মতবাদের অনুসারী । এ মতবাদ তার বংশধরদের মাঝেও চলতে থাকে। তৈমুরীয় অঞ্চলে শিয়া মতবাদের বিস্তারে তাদের বিশেষ ভূমিকা ছিল। ৮ তৈমুরের বংশধররা দুর্বল হতে থাকে, এই সুযোগে ইলখানিয়া সাম্রাজ্যে সাফাভিদের আত্মপ্রকাশ ঘটে । এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ইসমাইল সাফাভি। সাফাভি রাজবংশ ছিল পারস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজবংশগুলোর একটি । একে আধুনিক পারস্যের ইতিহাসের সূচনা হিসেবে ধরা হয়। এই রাজবংশ ইস্না আশারিয়া বোর ইমামপন্ছি) শিয়া মতবাদকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে। তাদের শাসনকাল ছিল ১৫০১-১৭৩৬ ঈসায়ী । ৮ সাফাভিদের পর এই অঞ্চলে আসে যথাক্রমে আফশারি শাসন, জানদি শাসন, কাজার শাসন, পাহলভি শাসন । অবশেষে পাহলভি শাসক শাহ মুহাম্মাদ রেজার অনাচার, অত্যাচার, পাপাচারের কারণে শিয়াদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ডাকে ১৩৯৯ হিজরি (১৯৭১ ঈসায়ী) ইরানে তথাকথিত ইসলামি (?) বিপ্লব সংঘটিত হয় । ৮ বর্তমানে ইরানে সুন্ি মুসলমানের সংখ্যা ৩৬%। শিয়াদের সংখ্যা ৬২%। উল্লেখযোগ্য ব্যাপার হল সাফাভি সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় ইরানি জনসংখ্যার মাত্র ১০% এর মত ছিল শিয়া । কিন্ত প্রায় দুইশ বছরের শিয়া সাফাভি শাসন ইরানি জনগোষ্ঠির মাঝে শিয়া মতবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । নির্যাতন, জবরদস্তিসহ নানা উপায়ে দীর্ঘকাল ধরে সুনিদেরকে শিয়া মতবাদ গ্রহণে বাধ্য করা হয়। এর ফলে একদিকে শিয়াদের সংখ্যা বৃদ্ধি পায়, অন্যদিকে বহু সুন্নি পরিবার হিজরতের পথে হাঁটে । এরপরও যারা আজ পর্যন্ত রয়ে গেছে, তাদের বরণ করে নিতে হয়েছে দুর্বিষহ জীবন। ৯৯
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।